সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩ দফায় ৭টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।শনিবার (৬ জানুয়ারি) রাত সাতটা থেকে রাত আটটার মধ্যে চানখারপুল, কার্জন হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে এসব বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।সূত্র জানায়, আজ রাত আটটা পাঁচ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের সামনের রাস্তায় কে বা কারা পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে ৩টি বিস্ফোরিত হয় এবং ১টি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খ...
ঢাবিতে ভর্তির সুযোগ নেই স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীদের
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবিতে ভর্তির সুযোগ নেই স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ‘ট্রান্সজেন্ডার বা হিজড়া’ কোটায় ‘স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীরা’ ভর্তি হতে পারবেন না। তবে জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা এ কোটায় ভর্তি হতে কোনো বাধা নেই।গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে ভর্তি বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি বাতিলের দাবি জানিয়ে আসছিলো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সে পরিপ্রেক্ষিতে ‘ট্রান্সজেন্ডার/হিজড়া’ কোটার ব্যাখ্যা দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থীর গত ২১ ডিসেম্বরের পত্রের পরিপ্রেক্ষিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তি বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।এ বিভ্রান্তি নিরসনের লক্...
সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ সন্ধ্যায়
জাতীয়, সংবাদ

সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ সন্ধ্যায়

আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোটারদের ভোট দেয়াসহ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়তা প্রদানে আহ্বান জানাবেন প্রার্থীদের।এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওইদিন আগারগাঁওয়ে নির্...
ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
জাতীয়, সংবাদ

ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৫ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।প্রধানমন্ত্রী এ অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি-না তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।...
বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ শনি ও রবিবার
জাতীয়, সংবাদ

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ শনি ও রবিবার

শনি ও রবিবার (৬ ও ৭ জানুয়ারি) বেনাপোল এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারি) রাতেবাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ৬-৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়া...
জয়ার ইরানি সিনেমা ‘ফেরেশতে’ চলতি মাসেই
বিনোদন, সংবাদ

জয়ার ইরানি সিনেমা ‘ফেরেশতে’ চলতি মাসেই

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত নতুন সিনেমা ‘ফেরেশতে’। আগামী ২০ জানুয়ারি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে।আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে ‘ফেরেশতে’ এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। ২০ জানুয়ারি বিকেল ৪টায় রয়েছে উৎসবের উদ্বোধনী আয়োজন, ঠিক এর পরই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উপস্থিত দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় ‘ফেরেশতে’ সিনেমাটি গত বছর নভেম্বরে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। এই সিনেমায় জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরও আছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। সিনেমায় বাংলা...
ভোটের দিনও বিএনপির হরতালের ডাক
জাতীয়, সংবাদ

ভোটের দিনও বিএনপির হরতালের ডাক

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনও হরতাল ডেকেছে বিএনপি। ভোট বর্জন ও সাধারণ মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করতেই তাদের এ কর্মসূচি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে দলটি।আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এ ছাড়া হরতালের আগে আগামীকাল শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল দলটি। এরপর আরও কয়েক দফা হরতাল পালন করেছে তারা।সরকারবিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় হরতালের পাশাপাশি ২৮ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় দেশজুড়ে অবরোধ কর্মসূচিও পালন করেছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের ম...
এশিয়ান ইউনিভার্সিটির ২৮তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটির ২৮তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন

বাংলাদেশের স্বনামধন্য বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের গৌরবের ২৮তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে মাসব্যপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।.“স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক কবুতর ও বেলুনদ উড়ানোর মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এরপর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালী, ক্যাম্পাসের চারপাশে র‌্যালী ঘুরে এসে আবার ক্যাম্পাসে শেষ হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি বোর...
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা
জাতীয়, সংবাদ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ভাষণ দেবেন তিনি।বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার আমাদের শেষ জনসভা। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।জানা যায়, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার তিনি ভাষণ দেবেন ভোটের আগে। একই দিনে তিনি এবারের শেষ নির্বাচনি জনসভা করবেন নারায়ণগঞ্জে। এর আগে সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুরে জনসভায় অংশ নিয়ে ত...
ড্যাফোডিল এলামনাস কামরুল হাসান সিআইপি নির্বাচিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল এলামনাস কামরুল হাসান সিআইপি নির্বাচিত

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুদানপ্রবাসী ব্যবসায়ী ও ড্যাফোডিল এলামনাস কামরুল হাসান সাগর। ‘দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী’ ক্যাটাগরিতে তাকে সিআইপি মনোনীত করেছে সরকার।গত শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ তাকে এ সম্মাননা প্রদান করেন।এর আগে গত ২০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ২০২৩ সালের জন্য ‘দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিদের সিআইপি-এনআরবি’ ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। এ বছর ৭০ অনিবাসী বাংলাদেশি এই সিআইপি মর্যাদা লাভ করেছেন।কামরুল হাসান সাগর দক্ষিণ সুদানে আ...