এশিয়ান ইউনিভার্সিটির ২৮তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন
বাংলাদেশের স্বনামধন্য বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের গৌরবের ২৮তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে মাসব্যপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।.“স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক কবুতর ও বেলুনদ উড়ানোর মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এরপর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালী, ক্যাম্পাসের চারপাশে র্যালী ঘুরে এসে আবার ক্যাম্পাসে শেষ হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবি বোর...
