সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন কাল
জাতীয়, সংবাদ

নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন কাল

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল বুধবার (১০ জানুয়ারি)। কাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ বাক্য পড়াবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী ও স্পিকারের ব্যক্তিগত সচিব কামাল বিল্লাহ এ বিষয়টি জানিয়েছেন।৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জয় পায় ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে দুটি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয়ী হয়েছে একটি আসনে।জানা গেছে, আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্য...
টানা চতুর্থবার জয়ের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

টানা চতুর্থবার জয়ের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার জয়লাভের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।.এরপর বনানী কবরস্থানে পঁচাত্তরের পনেরো আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পাশাপাশি দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এদিন তিনি গণভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব ...
গজারিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. রফিকুল ইসলাম খানের স্বস্ত্রীক ওমরাহ পালনের উদ্দেশ্য যাত্রা
শিক্ষাঙ্গন, সংবাদ

গজারিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. রফিকুল ইসলাম খানের স্বস্ত্রীক ওমরাহ পালনের উদ্দেশ্য যাত্রা

ভোলা জেলার লালমোহনের গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ও ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম খান স্বস্ত্রীক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় আল বারাকা ট্যুর এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী অধ্যাপক মাওলানা কামাল উদ্দিনের কাফেলায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র মক্কা-মদীনার দিকে যাত্রা করেন।যাত্রার প্রাক্কালে তিনি তার আত্মীয়-স্বজনসহ শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করেছেন, যাতে পবিত্র মক্কা-মদীনার সফর সহজ হয় এবং বায়তুল্লাহ ও রাসূলের (সা.) রওজা মোবারক জিয়ারত-সহ পবিত্র ওমরাহর সকল আহকাম সুন্দরভাবে সুস্থতার সাথে সম্পন্ন করতে পারেন।সকালে তার বড় ছেলে মাওলানা মো. জুবায়ের ইসলাম খান সহ পরিবারবর্গ তাদেরকে বিমানবন্দরে বিদায় জানান।...
বিশাল ব্যবধানে জিতলেন সিলেট-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
জাতীয়, সংবাদ

বিশাল ব্যবধানে জিতলেন সিলেট-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে কেটলি প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মাসুক উদ্দীন আহমদকে চৌদ্দ হাজারের অধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন।কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৫৮ টি কেন্দ্রে কেটলি প্রতীকের মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পেয়েছেন ৪৭১৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতিনিধি মাসুক উদ্দীন আহমদ পেয়েছেন ৩২৯৭৩ ভোট। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ১৪১৮০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।...
সিরাজগঞ্জ-৫ আসনে শেখ হাসিনাকে টানা তিনবার নৌকা উপহার দিলেন মন্ডল পরিবার
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জ-৫ আসনে শেখ হাসিনাকে টানা তিনবার নৌকা উপহার দিলেন মন্ডল পরিবার

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে বিজয় লাভ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা তিনবার নৌকা উপহার দিলেন ঐতিহ্যবাহী মন্ডল পরিবার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ডল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মণ্ডল।মমিন মণ্ডলের নৌকা প্রতীকের কাছে এ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ঈগল প্রতীকে হেরেছেন। ২০১৪ ও ২০১৮ এর মতো এবারের নির্বাচনেও এ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। জেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান সাবেক এ মন্ত্রী। আব্দুল লতিফ বিশ্বাস মন্ত্রী থাকাকালে মণ্ডল গ্রুপের চেয়ারম্যান, আব্দুল মমিন মণ্ডলের বাবা মরহুম আব্দুল মজ...
বিপুল ভোটে জয়ের ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন
জাতীয়, সংবাদ

বিপুল ভোটে জয়ের ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনে বিপুল ভোটে জয়ের ইতিহাস গড়লেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রায় এক লাখ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন এ স্বতন্ত্র প্রার্থী।মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনের টানা দুইবারের সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এবার নৌকার এ প্রার্থীর ভরাডুবি হয়েছে ফেইসবুকের অতি পরিচিত মুখ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে। যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার সুমন ঈগল প্রতীক নিয়ে হারিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীকে।এ আসনের ১৭৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী ৬৯ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন।...
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক
জাতীয়, সংবাদ

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক

ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পর্যবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোটের পরিস্থিতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।তাদের মধ্যে ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। এখা‌নে ভোটা‌রদের ভোটকে‌ন্দ্রে আসা ও ভোট দি‌তে যাওয়া পর্যন্ত দেখছি। সবকিছু ভালো মনে হয়েছে।এ সময় ক্রিস্টোফারের সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।...
ভোটগ্রহণ শুরু : কেন্দ্রের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ভোটারের
জাতীয়, সংবাদ

ভোটগ্রহণ শুরু : কেন্দ্রের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ভোটারের

সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (৭ জানুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।কেন্দ্রের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর। তিনি নিজ কেন্দ্র গোসাইলডাঙা জি কে বি দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ে কেন্দ্রের প্রথম ভোট দেন। তিনি জানান, চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের নিজ দলীয় প্রার্থী শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরকে চেয়ার মার্কায় ভোট দিয়েছেন।...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ
জাতীয়, সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ

আজ রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এদিন দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ভোটের মাধ্যমে আগামী চার বছরের জন্য দেশ পরিচালনায় জনপ্রতিনিধি নির্বাচন করা হবে। ইতোমধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।রবিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য আজ কঠোর অবস্থানে থাকার ঘোষণাও দিয়েছে ইসি।শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যেকোনো মূল্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশনের আন্তরিক প্রচেষ্টার বিষয় উল্লেখ করে সব ভোটারকে ভোট প্রদানের আহ্বান জানান প্রধান নির্বাচন...
ভোটের দিন অন্য এলাকায় গেলে শনাক্ত করবে র‍্যাবের বিশেষ ডিভাইস
জাতীয়, সংবাদ

ভোটের দিন অন্য এলাকায় গেলে শনাক্ত করবে র‍্যাবের বিশেষ ডিভাইস

নির্বাচন উপলক্ষে বিশেষ ধরনের ডিভাইস চালু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ভোটের দিন এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে ওই যন্ত্র তাকে শনাক্ত করবে।শনিবার (৬ জানুয়ারি) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে আলাপকালে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।র‍্যাবের মহাপরিচালক বলেন, এক এলাকার মানুষ যাতে অন্য এলাকায় ভোট দিতে বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে র‍্যাব তৎপর থাকবে। যৌক্তিক কোনো কারণ ছাড়া এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারবেন না। নির্বাচন কমিশনের অনুমোদন নেওয়া ব্যক্তিরাই শুধু মোটরসাইকেল চালাতে পারবেন।এম খুরশীদ হোসেন বলেন, বিএনপি-জামায়াতসহ কিছু দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। মানুষের ব্যক্তিগত অধিকার রয়েছে ভোট দেওয়া কিংবা না দেওয়া। কিন্তু তারা যদি ভোট দিতে বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করেন, সেটা হবে স...