বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

বাজেট মোটেই উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে: প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাজেট মোটেই উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেট মোটেই উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার মত সক্ষমতা সরকারের আছে। চ্যালেঞ্জ নিয়েছি বলেই (বড় বাজেট বাস্তবায়ন) সম্ভব হয়েছে। আমাদের ইচ্ছাটা কী? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেজন্যই তো উন্নয়নটা হয়। আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যেই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। এখানে কমানোর কিছু নেই।বিজ্ঞাপনশনিবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাসী মনে করি না। একটা লক্ষ্য আমরা স্থির করি। শতভাগ কখনো পূরণ হয় না। তারপরও আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে, এখানে আমরা যাবো। সেটা আমরা যেতে পেরেছি। কোথায় ৬২ হাজার কোটি ট...
প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার (৩০ জুন)। প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে।গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় কোচিং বন্ধের এ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।বিজ্ঞাপনওইদিন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো থেকেই মূলত প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে থাকে। এজন্য পরীক্ষার সময়ে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কেউ যদি নির্দেশনা না মানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএ...
পদ্মা সেতুর ঋণের ৭ম ও ৮ম কিস্তির ৩১৪ কোটি টাকা পরিশোধ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

পদ্মা সেতুর ঋণের ৭ম ও ৮ম কিস্তির ৩১৪ কোটি টাকা পরিশোধ

পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের ৭ম ও ৮ষ্ঠ কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দুই কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৭ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিজ্ঞাপন৭ম ও ৮ষ্ঠ কিস্তি বাবদ ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ কিস্তিসহ এ পর্যন্ত সরকারকে মোট ১২৬২ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। এ নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই ঋণ হিসাবে দিয়েছে অর্থ বিভাগ।এর আগে গত ৫ এপ্রিল ১ম ও ২য় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়। এরপর গত ১৯ জুন ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা এবং ২০২৩ সালের ১৮ ডিসেম্বর ৫ম ও ৬...
‘শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ২ বছর করার পরিকল্পনা করছে সরকার’
জাতীয়, সংবাদ

‘শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ২ বছর করার পরিকল্পনা করছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা করছে সরকার। তাদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আর দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা।বৃহস্পতিবার (২৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।বিজ্ঞাপনপ্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা চায় সরকার। তিনি বলেন, ১৫ বছরে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক ...
ছুটি কমিয়ে স্কুল-কলেজ খুলল আজ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

ছুটি কমিয়ে স্কুল-কলেজ খুলল আজ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ছুটি কমানোয় আজ বুধবার (২৬ জুন) খুলেছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাথমিক বিদ্যালয় খুলছে ৩ জুলাই।এবার ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন থেকে। চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল করার কারণে কর্মদিবস কমে যাবে। এজন্য গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।বিজ্ঞাপনতবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি শুরু ক্লাস শুরু হবে।এদিকে এখন থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিনই ব...
শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর
জাতীয়, সংবাদ

শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের একাডেমিক লিডার হিসেবে আখ্যায়িত করে উচ্চশিক্ষার সকল ধাপ সমাপ্তি শেষে শিক্ষার্থীরা যাতে দেশে ও বিদেশে কর্ম উপযোগী হয়ে গড়ে উঠে, সে ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। তিনি বলেন, অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের সংযোগ বাড়ালেই একমাত্র উচ্চশিক্ষা অর্থবহ ও কর্মমূখী হবে। এছাড়াও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে বেসিক ডিজিটাল লিটারেসি, প্রয়োজনীয় সফট স্কিলস, ভাষা শিক্ষা ও যোগাযোগ দক্ষতা প্রদানের আহ্বান জানান তিনি। রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাকক্ষে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।বিজ্ঞাপনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শ...
সেনাপ্রধানের দায়িত্ব নিলেন ওয়াকার-উজ-জামান
জাতীয়, সংবাদ

সেনাপ্রধানের দায়িত্ব নিলেন ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। বিকেলে নতুন সেনাপ্রধানকে জেনারেল র‍্যাংক ব্যাজ পরাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (২৩ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ওয়াকার-উজ-জামান।এর আগে, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।বিজ্ঞাপনগত মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ জুন ২০২৪ অপরাহ্ন হতে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ন থেকে ৩ (তিন) বৎসরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।’প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ব...
ঈদের ছুটি শেষ, আজ থেকে অফিস চলবে নতুন সূচিতে
জাতীয়, সংবাদ

ঈদের ছুটি শেষ, আজ থেকে অফিস চলবে নতুন সূচিতে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটির শেষ দিন ছিল মঙ্গলবার। আজ বুধবার (১৯ জুন) থেকে খুলছে অফিস। তবে, নতুন সময়সূচিতে কার্যদিবস শুরু হবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় দুই বছর পর আবারও ৯টা–৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। আবারও কর্মঘণ্টা ৮ ঘণ্টাই হতে যাচ্ছে।জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিসসূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল। তখন থেকে ঈদের আগ পর্যন্ত এই সূচিতেই চলে সরকারি অফিস।নতুন সময়সূচি নির্ধারণের বিষয়ে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি...
বৃহস্পতিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৭ দিনের ছুটি
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

বৃহস্পতিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৭ দিনের ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১৭ দিন বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ দেয়া হয়েছে।এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭ দিন ছুটি থাকবে। ৩০ জুন অর্ধদিবস ক্লাস হবে। ১ জুলাই থেকে পূর্ণদিবস ক্লাস শুরু হবে।শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে। এবার ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে। এ বছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী গণমাধ্যমকে ...
বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ
জাতীয়, সংবাদ

বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ

বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে বিমানবাহিনী প্রধান হিসেব নিয়োগ করা হয়। বিমানবাহিনীর সদ্য সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হন তিনি।উপসচিব মো. মুঞ্জুরুল করিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হাসান মাহমুদ খাঁনকে এয়ার ভাইস মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ১১ জুন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।...