বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
জাতীয়, সংবাদ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন।রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।বিজ্ঞাপননিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম, আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ, লুৎফর রহমানের ছেলে মো. রানা, শেখ ইরশাদের ছেলে মো. রাজু এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া। তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন।নিহতদের স্বজনদের বরাত দিয়ে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, প্রতিদিনের মতো রবিবার সকালে গাড়িতে করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়লে বিস্ফোরিত হয়। এতে ওই পাঁচজনের মৃত্যু হয়। পরে তাদের অন্য প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের...
আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ সোমবার (৮ জুলাই) সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিমানটি বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।প্রধানমন্ত্রী ৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে ১০ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।বিজ্ঞাপনবেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোত...
প্রবাসীদের জন্য সুখবর দিলেন কর্মসংস্থান প্রতিমন্ত্রী
জাতীয়, সংবাদ

প্রবাসীদের জন্য সুখবর দিলেন কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রত্যেক উপজেলায় প্রবাসীদের সুরক্ষায় আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার (৬ জুলাই) সিলেটে এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪ এর এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।বিজ্ঞাপনসেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। এতে মূল আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজিদ সরকার ও প্রবাসী রেজাউল কবির রাজ।এ সময় সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দীন আহমদ, লেখক ও শিক্ষাবিদ মিহির কান্তি চৌধুরী, প্রবাসী শাহাব উদ্দীন, কাপ্তান হোসেন ও সিলেট প্রেসক্লাবের সভাপত...
কোটাবিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

কোটাবিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী

লেখাপড়া বাদ দিয়ে কোটার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা দেখেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৭ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে দেওয়া বক্তব্যে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে এ কথা বলেন তিনি।বিজ্ঞাপনসরকারপ্রধান বলেন, আমরা দেখছি কোটা আন্দোলন, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, নারীদের কোটা সেটি বাতিল করতে হবে। সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। সেটার ফলাফল কী? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তাহলে দেখা যাবে আগে নারীরা যে পরিমাণ সুযোগ পেতো এই কয় বছরে তেমন সুযোগ পায়নি। এটাই বাস্তবতা। এমনকি অনেক প্রত্যন্ত এলাকা বা জেলার মানুষ বঞ্চিত থেকে গেছে। তারাও চাকরি পাচ্ছে না। এরকম বঞ্চিত হওয়ার কারণে একটা মামলা হয় আর হাইকোর্ট রায় দেয়।...
‘স্থানীয় পর্যায়ে ভালো চিকিৎসা পেলে ঢাকায় রোগীর ভিড় হবে না’: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

‘স্থানীয় পর্যায়ে ভালো চিকিৎসা পেলে ঢাকায় রোগীর ভিড় হবে না’: স্বাস্থ্যমন্ত্রী

নিজ নিজ এলকায় ভালো চিকিৎসা পেলে ঢাকা শহরে রোগীদের ভিড় হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এ সময় তিনি সপ্তাহে সোম ও মঙ্গলবার ঢাকায় থাকবেন এবং বাকি দিনগুলোতে সারাদেশের হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন।বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।বিজ্ঞাপনস্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল প্রধানমন্ত্রীকে বলছিলাম, আমি শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকা থাকব আর বাকী কয়দিন সারাদেশের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করব। আমি যদি উপজেলা, জেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোকে উন্নত করতে পারি, আমার রোগীর ওখানে যথাযথ চিকিৎসা হয় তাহলে ঢাকা শহরে রোগীদের ভিড় হবে না। সাধারণ মানুষের যাতে উপকার হয় সেই লক্ষ্য...
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
জাতীয়, সংবাদ

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।বিজ্ঞাপনঅনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ প্রদান করেন। এর আগে সভাপতির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে ২০২২ সালের ২৫ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয় পদ্মা সেতু। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।...
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন
জাতীয়, সংবাদ

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন

৪ জুলাইয়ের নির্বাচনে ঐতিহাসিক বিজয় এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ব্রিটিশ লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে লিখেছেন, এই ম্যান্ডেট আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং বিশ্বব্যাপী শান্তি জোরদার করার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন।বিজ্ঞাপনলন্ডনে বাংলাদেশ হাইকমিশন চিঠিটি যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে।এ উপলক্ষে শেখ হাসিনা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় লেবার পার্টি ও দলের আইকনিক নেতা স্যার হ্যারল্ড উইলসন, টমাস উইলিয়ামস সিকে ও লর্ড পিটার শোরের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগের স্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন, যা প্রকৃতপক্ষে ...
সংসদে পাস হলো ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সংসদে পাস হলো ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে।রবিবার (৩০ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা কার্যকর হবে আগামী ১লা জুলাই থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে।শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাস হয়।বিজ্ঞাপনঅর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ স্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন।আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধ...
সরকারি হাসপাতালে সব সেবা হবে বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

সরকারি হাসপাতালে সব সেবা হবে বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের মূল উদ্দেশ্য সেবা দেওয়া, এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সরকারি হাসপাতালে সব সেবা হবে বিনামূল্যে।শনিবার (২৯ জুন) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিজ্ঞাপনস্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার। আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না।তিনি বলেন, আপনারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন। এ ক্ষেত্রে আপনারা যদি জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কার কী লাগবে এটার ভিত্তিতে কাজ করেন। সেটা অধিকতর ফলপ্রসূ হবে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, এসএ...
আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রবিবার (৩০ জুন)। প্রতি বছর শিক্ষামন্ত্রীর দায়িত্বে যিনি থাকেন, তিনি রাজধানীর যে কোনো একটি কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে যেতেন। তবে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারই ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না তিনি।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে না যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী। এবারও তিনি কেন্দ্র পরিদর্শনে যাবেন না।বিজ্ঞাপনএম এ খায়ের বলেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটে। পরীক্ষার কেন্দ্রের পরিবেশও নষ্ট হয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী। ...