শুক্রবার, মার্চ ৬

জাতীয়

রোববার থেকে অফিস চলবে নতুন সময়সূচিতে
জাতীয়

রোববার থেকে অফিস চলবে নতুন সময়সূচিতে

আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞাপনএর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত সপ্তাহে তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস কার্যক্রম।জনপ্রশাসনমন্ত্রী বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিরকল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। ব্যাংক, বীমা ও আদালত তাদের মতো করে সময় নির্ধারণ করবে। মঙ্গলবারের পর কারফিউয়ের সময় অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করা হবে।...
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
জাতীয়

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় সেখানে যান তিনি।প্রধানমন্ত্রী সেখানে চিকিৎসাধীন গুরুতর আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকারপ্রধান।হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন। প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধা...
সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ
জাতীয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ।সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যা...
আজ বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ
জাতীয়

আজ বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ

ঢাকাসহ চার জেলায় আজ শনিবার (২৭ জুলাই) কারফিউ চলমান রয়েছে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ।শুক্রবার (২৬ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।মন্ত্রী সাংবাদিকদের বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। এ বিষয়ে আজ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ...
সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করবে সরকার।শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।এসময় সরকারপ্রধান বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।...
কমলা হ্যারিসকে সমর্থন জানালেন বারাক ওবামা
জাতীয়

কমলা হ্যারিসকে সমর্থন জানালেন বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরই মধ্যে ডেমোক্র্যাটিকদের মধ্যে অনেকেই কমলাকে সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বারাক ওবামাও।মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই সংকটকালে যে ধরনের ভিশন, বৈশিষ্ট ও শক্তি দরকার তা কমলা হ্যারিসের আছে বলে তারা বিশ্বাস করেন।চলতি বছরের আগস্টে ডেমোক্র্যাটিক দলের কনভেনশন রয়েছে। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একমত। কমলাকে সমর্থন দেওয়াকে ভালো সিদ্ধান্ত বলেও উল্লেখ করা হয়েছে। তারা কমলাকে জয়ী করতে সম্ভাব্য সবকিছু করবেন বলেও...
শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ চার জেলায় শুক্রবার ও শনিবার কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।...
মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না : প্রধানমন্ত্রী
জাতীয়

মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যেসব স্থাপনা মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা? ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, তা মানতে পারছি না।বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।সরকারপ্রধান বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে। দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। মানুষ রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না।শেখ হাসিনা বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে। এ বিষয়ে দেশের গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সর...
কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের লিভ টু আপিল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের লিভ টু আপিল

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। এতে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করে রাষ্টপক্ষ।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এএম সাইফুল আলম।এর আগে গত ১৪ জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।গত ১০ জুলাই সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। আগামী ৭ আগস্ট শুন...
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজধানীজুড়ে তীব্র যানজট
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজধানীজুড়ে তীব্র যানজট

চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এসব কর্মসূচি দিনব্যাপী চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে মূল সড়কে অবস্থান নেয়। এ সময় আশপাশে থাকা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়।এর মধ্যে সকাল সাড়ে ১০টার রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তার একপাশ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। ফলে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তায় যান চলাচল আংশিকভাবে চলছে। শিক্ষার্থীর...