জামায়াত-শিবির নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি
নির্বাহী আদেশে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও দলটির ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির’কে নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দল ও ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ হলো।সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ–সংগঠন নিষিদ্ধ হলো। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই- ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তার অঙ্গ সংগঠন ব...










