Sunday, July 26

জাতীয়

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে; প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।সোমবার (১৬ সেপ্টেম্বর) ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।তিনি বলেন, মহান আল্লাহ রাব্বু...
রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

রাষ্ট্র পুনর্গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করলে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।রবিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাতে এলে ড. ইউনূস এ সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।বাংলাদেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, ‘বর্তমান সরকার স্বৈরশাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের সম্পদ (যা বিদেশে পাচার করা হয়েছে) দেশে ফেরত আনতে প্...
২২ পুলিশ সুপারের রদবদল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

২২ পুলিশ সুপারের রদবদল

বাংলাদেশ পুলিশের ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।রবিবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।...
পাচারের অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
জাতীয়, সর্বশেষ

পাচারের অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এসব টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে মার্কিন যুক্তরষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।রেবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দল অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠককালে এই সহযোগিতা চাওয়া হয়।বৈঠকে আর্থিক কারিগরি বাণিজ্য বাজার সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেন মার্কিন প্রতিনিধিরা। বৈঠকে কর সংস্কারসহ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ইউএসএইড’র প্রতিনিধি অঞ্জলি কর।বৈঠকে মার্কিন প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্বে ছি‌লেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দফতরের ডেপু...
বিপৎসীমায় পানি, ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বিপৎসীমায় পানি, ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।শনিবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে জলকপাট খুলে দেয়া হয়।কর্ণফুলী পানি বিদ্যুকেন্দ্র সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে ১৫দিন জলকপাট খোলা রাখার পর গত ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল (মিনস সি লেভেল)।কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের সুখবরকে বলেন, পানি বৃদ্ধি পেলে ...
ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ওই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এটি চালু রাখতে এর জন্য প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়েক দিনের প্রচেষ্টায় বিকেলে পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করে। রাত ৮টা ৩২ মিনিটে ওই ইউনিট থেকে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পূর্বক জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে। রাতের মধ্যেই উৎপাদনকৃত এ বিদ্যুৎ ৬০ মেগাওয়াটে উন্নীত হওয়ার কথা রয়েছে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, এক নম্বর ইউনিটে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।যান্ত্র...
দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অতীতের পচা দেশ থেকে নতুন তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপের সময় তিনি এ সহায়তা চান।‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপটি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয়।সংলাপে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না। এটা লক্ষ্য পূরণে জীবনপণের আন্দোলন ছিল।...
ইউজিসির সদস্য হলেন ঢাবি অধ্যাপক তানজীমউদ্দিন ও আনোয়ার হোসেন
জাতীয়, সর্বশেষ

ইউজিসির সদস্য হলেন ঢাবি অধ্যাপক তানজীমউদ্দিন ও আনোয়ার হোসেন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন দুজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক। আগামী চার বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮- এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়...
গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানে নিহত সবার পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি একযোগে প্রচার করছে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।প্রধান উপদেষ্টা বলেন, আমি আগেও জানিয়েছি, আবারো জানাচ্ছি, গণঅভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য  স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হাল নাগাদ হতে থাকবে।  তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে ...
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এ ভাষণ দেবেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।