Sunday, July 26

জাতীয়

চার্টার্ড নয়, বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

চার্টার্ড নয়, বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে চার্টার্ড বিমানযোগে নয়, বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিনিধিদল।শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম তৌহিদ হোসেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে এ সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে উচ্চপর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধিদল চার্টার্ড বিমানে নিউইয়র্ক সফর করবে না। বরং যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব, সে অনুযায়ী যতট...
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে : নাহিদ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে : নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশ একটা সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। মানুষ সতর্ক রয়েছে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক ও ফুলগাজী উপজেলায় দরবারপুর ইউনিয়নের জগতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, রাস্তাঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ করার প্রশ্নই উঠে না। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা অভ্যন্তরীণ সমস্যা, এটি অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে।বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকার পুনর্বাসন কার্যক্রম ...
পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পরিদর্শনে গেছেন।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা সেখানে বেলা ১১টায় পৌঁছান। প্রথমে রাঙ্গামাটি পরে তারা খাগড়াছড়ির কয়েকটি স্থানে সভা করবেন।পরিদর্শনে তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে।সফর সূচিতে রয়েছে বেলা সোয়া ১১টায় রাঙ্গামাটির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময়। বিকাল ...
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল

ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।আসিফ নজরুল বলেন, আগামী ১ অক্টোবর থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে প্রাধান্য দেবে কমিটি।প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজ...
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ নাহিদের
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ নাহিদের

জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।বুধবার (১৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে উপদেষ্টার সাথে বাংলালিংক প্রতিনিধি দলের সাক্ষাতের সময় উপদেষ্টা একথা বলেন।নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।ভেওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর কথা বললে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সাথে অর্থ মন্ত্রণালয় জড়িত তাই এ বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে।বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় এপ্লিকেশন টফির ব্যবহা...
সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

আগামী দুই মাসের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে।সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন।সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানা গেছে।কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়ে...
অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ
জাতীয়, সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ

অন্তবর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন ড. মুহাম্মদ ইউনূস।একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনে সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে তা অবগত করবেন।পরিকল্পনা কমিশনের একনেক উইং সূত্রে জানা গেছে, একনেকে অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে। এসব প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে। যদিও শতাধিক প্রকল্প একনেকের জন্য প্রস্তুত রয়েছে। পুনঃযাচাইয়ের জন্য ১৩টি প্রকল্প ফেরতও পাঠানো হয়েছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, সর্বশেষ গত ২ জুলাই শেখ হাসিনা সরকারের শেষ একনেক সভা হয়।...
সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে : আসিফ মাহমুদ
জাতীয়, সর্বশেষ

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ফ্যাসিবাদের বিলোপে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর (নস্ট্রি) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। টিম করে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এটা বন্ধ করা হবে। আর শ্রমিকদের অভিযোগ নিয়ে সেল গঠন করা হয়েছে।অনুষ্ঠ...
যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপিকে প্রধান উপদেষ্টার নির্দেশ
জাতীয়, সর্বশেষ

যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপিকে প্রধান উপদেষ্টার নির্দেশ

ঢাকার দুই কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন।ড. ইউনূস বলেন, আমাদের যানজট কমাতে হবে। অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। ট্রাফিক পুলিশকে যানজটবিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে। শহরের গুরুত্বপূর্ণ দু-তিনটি সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সীমাবদ্ধ করা এবং পরে শহরের অন্যান্য রাস্তার বিষয়েও বিবেচনা করা।বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ ও তাদের শিক্ষার্থীদের সহায়তায় ট্রাফিক করিডোরের জন্য কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়...
ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবীর শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয় : রাষ্ট্রপতি
জাতীয়, সর্বশেষ

ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবীর শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয় : রাষ্ট্রপতি

ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.) এর শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে রবিবার (১৫ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এমন মন্তব্য করেন। বাণীতে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান মোঃ সাহাবুদ্দিন।বাণীতে রাষ্ট্রপতি বলেন, নবীকূলের শিরোমণি, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (সা.)-কে রহমাতুল্লিল আলামিন তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। দুনিয়ায় তিনি এসেছিলেন সিরাজাম মুনিরা তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে।’মোঃ সাহাবুদ্দিন বলেন, তৎকালীন আরব সমাজের অন্যায়, অবি...