Sunday, July 26

জাতীয়

গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরানো বার্ন ইউনিটে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে নিরস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না। দ্রুতই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।এ পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের অনুদানের টাকার হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, আজ মোট ১২২ জনকে জনপ্রতি এক লাখ টাকা করে এক কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০...
পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ‘ফলপ্রসূ’ আলোচনা
জাতীয়, সর্বশেষ

পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ‘ফলপ্রসূ’ আলোচনা

|| নিউজ ডেস্ক ||পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গে একটি ‘ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা।মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিব এই বৈঠক করেছেন।তাদের আলোচনায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং চ্যালেঞ্জ মোকাবিলা, রোহিঙ্গা ইস্যু, শ্রম আইন সংস্কার ইত্যাদিতে যুক্তরাষ্ট্রের কারিগরি ও আর্থিক সহায়তার ওপর আলোকপাত করা হয়।পররাষ্ট্র সচিব ভারপ্রাপ্ত মার্কিন রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জন বাসের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিতে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার উপায় এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে কার্যকর সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।হোয়াই...
জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম ও প্রধান সম্পাদক ইমরান
জাতীয়, সর্বশেষ

জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম ও প্রধান সম্পাদক ইমরান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রাচীনতম সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ২০২৪-২৫ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো: আব্দুল কাইয়ুম ও প্রধান সম্পাদক হিসেবে হাফেজ মোঃ ইমরানুল হক নির্বাচিত হন।শুক্রবার (১১ অক্টোবর) ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুহিব্বুল্লাহ ভূঁইয়া, ও মাওলানা মোঃ আব্দুল কাদির।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুবায়...
শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের গুরুত্বারোপ
জাতীয়, সর্বশেষ

শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের গুরুত্বারোপ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ডাঃ বিধান রঞ্জন পোদ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল। বুধবার (৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে এই সাক্ষাত করেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।সাক্ষাতকালে তারা উপদেষ্টাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী বলে তাগিদ দেন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল নূরে ...
আজ বিশ্ব ডাক দিবস, স্মারক ডাকটিকিট অবমুক্ত
জাতীয়, সর্বশেষ

আজ বিশ্ব ডাক দিবস, স্মারক ডাকটিকিট অবমুক্ত

|| নিউজ ডেস্ক ||বিশ্ব ডাক দিবস আজ বুধবার (৯ অক্টোবর)। দিবসটি উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।দিবসটি উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এক বিবৃতিতে সকলকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম Natural Beauty & Wildlife of Bangladesh Postage Stamps এর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।উল্লেখ্য, ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের অংশগ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিই...
পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবি অধ্যাপক মোবাশ্বের মোনেম
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবি অধ্যাপক মোবাশ্বের মোনেম

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (০৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক। তিনি সদ্য বিদায়ী মো. সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হবেন।এর আগে, গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।...
শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

|| নিউজ ডেস্ক ||সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ।এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।আইন সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ- এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন। তা...
বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
জাতীয়, সর্বশেষ

বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করল। সাধারণ ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার স...
সচিবদের ২৫ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সচিবদের ২৫ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||নতুন বাংলাদেশ গড়তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দেওয়া এসব নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে।প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সিনিয়র সচিব/সচিবদের উদ্দেশে এ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। সেগুলো চিঠিতে জানানো হয়েছে।নির্দেশনাগুলো হলো—১. ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া ‌‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে।২. সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে জরুরি-ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং একই সঙ্গে স্...
শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং মানসম্পন্ন পাঠ্যপুস্তক মুদ্রায়ণের দাবী বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের
জাতীয়, বিশেষ সংবাদ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং মানসম্পন্ন পাঠ্যপুস্তক মুদ্রায়ণের দাবী বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং মানসম্পন্ন পাঠ্যপুস্তক মুদ্রায়ণের লক্ষ্যে "বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের" একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষে এ মতবিনিময় সভায় নেতৃত্ব দেন ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ, সদস্য (মাধ্যমিক শিক্ষা) কারিকুলাম প্রফেসর রবিউল কবির চৌধুরী, সদস্য (প্রাথমিক শিক্ষা) কারিকুলাম প্রফেসর এ.এফ.এম সারোয়ার জাহান, বোর্ডের প্রধান সম্পাদক-সহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের প...