Sunday, July 26

জাতীয়

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আইন উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আইন উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির এই বক্তব্যের কারণে তার পদে থাকার উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি তিনি নিজের অবস্থানে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে তোলা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।আসিফ নজরুল বলেন, তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে ৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি জানিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তার এখনকার বক্তব্য স্ববিরোধী।ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সংবিধানের ৫৭...
নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টার : ড.:আসিফ নজরুল
জাতীয়, সর্বশেষ

নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টার : ড.:আসিফ নজরুল

|| নিউজ ডেস্ক ||জাতীয় নির্বাচন কখন হবে তা সরকারের প্রধান উপদেষ্টার (ড. মুহাম্মদ ইউনূস) নেতৃত্বে ঠিক হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা একমাত্র নির্বাচন ঘোষণার এখতিয়ার রাখেন।শনিবার (১৯ অক্টোবর) নির্বাচন নিয়ে এক ব্যাখ্যায় নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান আইন উপদেষ্টা।আসিফ নজরুল লিখেছেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়ত আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।আইন উপদেষ্টা বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখ্যা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্ব...
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে : হাসনাত
জাতীয়, সর্বশেষ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে : হাসনাত

|| নিউজ ডেস্ক ||দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাব, আপনাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না। যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারবেন।তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা জিনিসপত্রের দাম নিয়ে আসুন। না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে।সেখানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চরিত্র পাল্টে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।...
রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার
জাতীয়, সর্বশেষ

রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার

|| নিজস্ব প্রতিবেদক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।জানা গেছে, শনিবারের সংলাপে গণফোরাম, এলডিপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব)-সহ ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে।
দুই ঈদ ও দুর্গাপূজায় ছুটি বাড়লো
জাতীয়, সর্বশেষ

দুই ঈদ ও দুর্গাপূজায় ছুটি বাড়লো

|| নিউজ ডেস্ক ||আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আ...
১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

|| নিউজ ডেস্ক ||চায়ের আমন্ত্রণে আসা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, বিভিন্ন অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।জানা যায়, ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ আছে।ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা কর্মকর্তাদের রদবদল করে। বিচারঙ্...
বাতিল হচ্ছে ১৫ আগস্টসহ জাতীয় ৮ দিবস
জাতীয়, সর্বশেষ

বাতিল হচ্ছে ১৫ আগস্টসহ জাতীয় ৮ দিবস

|| নিউজ ডেস্ক ||ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্টের শোক দিবসসহ জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভ...
বিশ্ব খাদ্য দিবস আজ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

বিশ্ব খাদ্য দিবস আজ

|| নিউজ ডেস্ক ||বিশ্ব খাদ্য দিবস আজ বুধবার (১৬ অক্টোবর)। ‘উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’ প্রতিপাদ্যটি নিয়ে এ বছর দিবসটি পালিত হচ্ছে। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি।দিবসটির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তোলা।খাদ্য দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছে। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।প্রসঙ্গত, দেশের ২০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সিলেট ও বরিশাল অঞ্চলে এ হার সবচেয়ে বেশি, ২৪ শতাংশ। এতে আরও বলা হয়, পণ্যের মূল্যবৃদ্ধির প...
আড়াই মাস পর মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আড়াই মাস পর মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারছেন।এর আগে, সোমবার (১৪ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার সকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।স্টেশনটি পুনরায় ব্যবহার উপযোগী করতে কত ব্যয় হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিএমটিসিএল এমডি বলেন, ব্যয় কত হলো, সে প্রশ্ন এখনই করবেন না। এটা আমরা নিরূপণে কাজ করছি।গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমডি আব্দুর রউফ জানিয়েছিলেন, কাজীপাড়া স্টেশন মেরামতে প্রাথমিকভাবে খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনে কাজীপাড়ার চেয়ে খরচ...
গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদেরও বিচার হবে: নাহিদ ইসলাম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদেরও বিচার হবে: নাহিদ ইসলাম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের মধ্যে যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উসকানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের অনুদানের চেক হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উসকানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। এর বাইরে অন্যায়ভাবে কারও বিরুদ্ধে কোনো মামলা করা হলে তা খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি কোনো সাংবাদিক ব...