সরকারি সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
|| নিজস্ব প্রতিবেদক ||চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসেন। দেশটির রাষ্ট্রপ্রধান পর্যায়ে বাংলাদেশে এটি প্রথম সরকারি সফর।শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রামোস হোর্তার সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, এই সরকারি সফরে রামোস হোর্তা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ১৯ সদস্যের প্রতিনিধিদলে ...










