নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, যাত্রীদের স্বস্তি
|| নিউজ ডেস্ক ||রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু হয়েছে। নেই চিরচেনা উপচেপড়া ভিড়। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীর চাপ। বেশির ভাগ বাস কাউন্টার ফাঁকা।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে। সকাল থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে একেবারে সময়মতো। সারাদিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।এদিকে, টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে। তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। খুব বেশি ঝামেলা ছাড়াই ভালোভাবে ট্রেনে উঠতেও পারছেন তারা।ঢাকা রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদযাত্রাকে কেন্...










