Friday, July 24

জাতীয়

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমসের আলীর ইন্তেকাল
জাতীয়, সর্বশেষ

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমসের আলীর ইন্তেকাল

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম. শমসের আলী গতরাত সাড়ে ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।২১ নভেম্বর ১৯৩৭, কুষ্টিয়ায় জন্ম নেয়া এই বিজ্ঞানী রাজশাহী কলেজ থেকে কলেজ জীবন শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পছন্দের বিষয় ছিল পদার্থবিজ্ঞান। এরপর তিনি পি.এইচ.ডি করতে চলে যান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ে পি. এইচ. ডি ডিগ্রি অর্জন করেন।১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পি. এইচ. ডি ডিগ্রি লাভ করার পর ১৯৬৫ সালে দেশে ...
৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন : ‘সরকারি জয়বাংলা কলেজ এখন খুলনা সরকারি কলেজ’
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন : ‘সরকারি জয়বাংলা কলেজ এখন খুলনা সরকারি কলেজ’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশের ৪টি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ভবন-স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামালসহ অনেক আওয়ামী লীগ ঘরানার জাতীয় নেতাদের নাম সরিয়ে এসব জায়গায় নতুন নামকরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ৪টি সরকারি কলেজের নাম এবং ২১টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ স্থানে পূর্বের নাম থেকে রাজনৈতিক ও পারিবারিক অভিঘাত মুছে দিয়ে নিরপেক্ষ বা ভৌগোলিক ভিত্তিক নাম যুক্ত করা হয়েছে।পরিবর্তন করা হয়েছে যেসব কলেজের নামপ্রজ্ঞাপনে বলা হয়, ‘শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছ...
একটি ভুলেই নিভে গেলো এইচএসসি পরীক্ষার্থীর জীবন!
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

একটি ভুলেই নিভে গেলো এইচএসসি পরীক্ষার্থীর জীবন!

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে ফেলেছিলেন তনু চন্দ্র দাস (১৮) নামে এক কলেজ ছাত্রী। সেই নিজের ভুলের হতাশায় মানসিক চাপে পড়ে কিটনাশক পানে আত্মহত্যা করে জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার।সোমবার (২৮ জুলাই) রাতে তনু চন্দ্র দাস নিজ ঘরে বসে কিটনাশক পান করেন। স্বজনরা প্রথমে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তনু চন্দ্র দাস ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রানী দাসের একমাত্র কন্যা। তিনি তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং চলমান এই...
খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সৌরবিদ্যুৎ প্রকল্পের ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ (SDGi) এবং আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তি খুলনাসহ দেশের নবায়নযোগ্য শক্তি খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করবে। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিদেশি বিনিয়োগকারী, পরিবেশ বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন, যা প্রকল্পের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDGi চেয়ারপার্সন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন SDGi সদস্য সচিব এম এ এন শাহীন।বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের প্রফেসর ড. শেখ মাহমুদউল হাসান,খুলনা বিশ্বব...
মানব-হাতি দ্বন্দ নিরসনে নাজিয়ার উদ্ভাবনী চিন্তাধারা
জাতীয়, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

মানব-হাতি দ্বন্দ নিরসনে নাজিয়ার উদ্ভাবনী চিন্তাধারা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||জীব বৈচিত্রের অন্যতম উপাদান হাতি, মানব-হাতি দ্বন্দ নিরসনের লক্ষে করনীয় শীর্ষক আমেরিকার টাফ্টস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন কনজারভেশন মেডিসিন বিভাগের শিক্ষার্থী নাজিয়া চৌধুরীর গবেষণামূলক "হিউম্যান-এলিফ্যান্ট কনফ্লিক্ট ওয়ার্কশপ" শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালার প্রথম অংশ সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) দুদিন ব্যাপী কর্মশালার প্রথম দিবসের গবেষণামূলক কর্মশালা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়।মানব-হাতি দ্বন্দ নিরসনে একটি হাতি শাবক থেকে পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত, হাতির চালচলন, খাদ্যাভ্যাস, রাগ-অনুরাগ,অভিমান, হাতির বুদ্ধিমত্তা, হাতি রেগে গেলে কেমন হয়, রাগান্বিত অবস্থায় করনীয় কি, শাবকের প্রতি হাতি মাতা এবং হাতি পিতার যত্নশীল আচরণ, হাতির দৈনন্দিন খাবার পানীয় পরিমানের উপর স্ব-চিত্র প্রতিবেদন উপস্থাপন করেছেন টাফ্টস ইউভার্সিটির মাস্টার্স ইন ক...
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার
জাতীয়, সর্বশেষ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার

|| নিউজ ডেস্ক ||শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তথ্য উপদেষ্টা।মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’...
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

|| নিউজ ডেস্ক ||রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, তারা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পান যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট যোগ দিচ্ছে।...
সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত সারের যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমনটা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে সারের কোনো ঘাটতি নেই। বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না।’তিনি আরও বলেন, ‘সারের লাইসেন্স নিয়ে যারা ঝামেলা করেছে, সেগুলো বাদ দিয়ে নতুন লাইসেন্স দেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা মানা হবে। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রকৃত ডিলাররাই যেন সারের ডিলারশিপ পায়, সেটা নিশ্চিত করা হবে।’সারাদেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী মৌ...
ভালো মানুষ হলেই দেশ-জাতির উন্নয়ন সম্ভব: সেনাপ্রধান
জাতীয়, সর্বশেষ

ভালো মানুষ হলেই দেশ-জাতির উন্নয়ন সম্ভব: সেনাপ্রধান

|| নিউজ ডেস্ক ||সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধু ভালো প্রকৌশলী তৈরি করলেই হবে না, আমাদের ভালো মানুষও তৈরি করতে হবে। আর ভালো মানুষ হলেই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। একজন ভালো মানুষ তৈরিতে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।আজ শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেনাপ্রধান বলেন, ‘শুধু ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। আমরা অনেক ভালো শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক অফিসার তৈরি করছি। কিন্তু যদি তাদের নৈতিক শিক্ষা না থাকে, যদি তারা ভালো মানুষ না হয়, তাহলে দেশ তা...
গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও হামলা যে এত বড় হবে সেই তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সেই তথ্য কী গোয়েন্দা সংস্থার কাছে ছিল না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।’এনসিপির নেতারা, আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন, সে বিষয়টা আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন- এমন প্রশ্নের ...