রবিবার, এপ্রিল ২৬

জাতীয়

এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা
জাতীয়, সর্বশেষ

এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা

|| নিউজ ডেস্ক ||স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার প্রস্তাব চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজারের বেশি মাদ্রাসা। এরপর বাকি মাদ্রাসাগুলো ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক এ প্রসঙ্গে বলেন, বুধবার (৫ মার্চ) দেড় হাজারের বেশি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এখন নিয়ম অনুযায়ী এ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির কাজ শুরু হবে।কবে নাগাদ এমপিওভুক্ত করার কার্যক্রম শেষ হবে জানতে চাইলে মাসুদুল হক বলেন, ‘আশা করছি, সব প্রক্রিয়া শেষে আগামী মে মাস থেকে এসব মাদ্রাসার শিক্ষক-কর্মচা...
নারীদের সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নারীদের সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন—অর্থনীতিতে অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানের জন্য হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবনসংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. মুহিন (মোহনা) ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না, কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন, সে জন্য হটলাইন চালু করা হয়েছে।’তিনি বলেন, ‘আইনি সহায়তা প্রদানের জন্য আমরা প...
এবার ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক
জাতীয়, সর্বশেষ

এবার ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক

|| নিউজ ডেস্ক ||জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর আট বিশিষ্টজনকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে সরকার।বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ।আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত ...
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: রিজওয়ানা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: রিজওয়ানা

|| নিউজ ডেস্ক ||রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে শহরের খালগুলো খননের বিকল্প নেই বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বুধবার (৫ মার্চ) সকাল ৭টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরে বাউনিয়া ও উত্তরার খিদির খাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।রিজওয়ানা হাসান বলেন, ‘একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে। শহরের জীববৈচিত্র্য ঠিক রাখতে খালগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে।তিনি বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ৬টি খাল খননের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরো ১৩টি সহ মোট ১৯টি খাল খননের কার্যক্রম এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’তিনি বলেন, ‘দিন দিন ঢাকা শ...
আবারও ভূমিকম্পে কাপলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

আবারও ভূমিকম্পে কাপলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

|| নিউজ ডেস্ক ||রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।রুবায়েত কবীর আরও বলেন, উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।...
উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার, পাবেন শিক্ষা মন্ত্রণালয়
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার, পাবেন শিক্ষা মন্ত্রণালয়

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৮ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, তারা আশা করছেন, সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থ...
ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও বাড়েনি সবজির দাম: এম সাখাওয়াত
জাতীয়, সর্বশেষ

ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও বাড়েনি সবজির দাম: এম সাখাওয়াত

|| নিউজ ডেস্ক ||ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক-সবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দেয়া লাগবে বলে তিনি জানান।ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত ৬ জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক দেয়া হয়।...
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ
জাতীয়, সর্বশেষ

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ

|| নিউজ ডেস্ক ||দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২৫ এ ভূষিত করা হচ্ছে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে।সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান।ফেসবুকে আসিফ লিখেছেন- ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ।’আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়াকে তিনি তার আত্মত্যাগের স্বীকৃতি বলে দাবি করেছেন।আসিফ লেখেন, ‘তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে নিষি...
নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারপত্র চান সিইসি
জাতীয়, সর্বশেষ

নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারপত্র চান সিইসি

|| নিউজ ডেস্ক ||নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে সব রাজনৈতিক দল থেকে যদি জাতীয় ঐকমত্য কমিশন অঙ্গীকারপত্র নেয়, তাহলে নির্বাচন কমিশনের (ইসি) কাজ অনেকটাই সহজ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি।রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যের বিষয়ে সিইসি বলেন, ‘দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের এখানে অনেকেই আছেন, যারা মনে করেন, আমার দলই দেশপ্রেমিক, আর কোনো দল নয়। এটা ঠিক নয়। মানুষ জন্মগতভাবেই দেশপ্রেমিক। জন্মের পর দেশপ্রেমটা পারিপার্শ্বিক অবস্থার কারণে কম-বেশি হয়।’জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সিইসি বলেন, ‘বেশি বলা হয়ে যায় কী না জানি না, ওনারা যখন সব দলকে ডাকেন, তখন যদি বলতেন, আপনারা কি অবাধ, স...
নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনটি উদযাপনের লক্ষ্যে সকাল থেকেই উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে "তোমার আমার বাংলাদেশ,ভোট দিব মিলেমিশে"।রবিবার (২ মার্চ) এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ভোটারগণ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং জনগণকে ভোটার হওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।র‍্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহ...