ঝিকরগাছার পারবাজারে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত
|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||ঝিকরগাছার পারবাজারে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস(৩৮) নামে পিকআপের ড্রাইভারনিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ০৫:০৮ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল কুদ্দুস, যশোরের ঝিকরগাছা থানার বাকড়া, আলীপুরের মৃত নেছার আলীর পুত্র।জানা যায়, আজ ভোরে একটি মিনি পিকআপ [রেজিঃ নং- যশোর-ন (১১-০৩৯৪)] চালিয়ে ঝিকরগাছা উপজেলার পারবাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টার প্রাইজ নামক একটি দূরপাল্লার বাস [রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩)] উল্টো পথে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে পিকআপের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন এবং বাসের ড্রাইভার হেল্পার বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ড্রাইভারকে গাড়ীর ভেতর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে নাভারণ হ...










