Thursday, July 23

জাতীয়

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি কূটনীতিকদের পূর্ণ আস্থা রয়েছে: সিইসি
জাতীয়, সর্বশেষ

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি কূটনীতিকদের পূর্ণ আস্থা রয়েছে: সিইসি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) গৃহীত পদক্ষেপ ও সার্বিক প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন যেসব প্রস্তুতি গ্রহণ করেছে, তার বিস্তারিত প্রক্রিয়া কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে। কমিশনের স্বচ্ছ কর্মপরিকল্পনা দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। কূটনীতিকরা আশ্বস্ত করেছেন যে, একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই কমিশনের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছ...
নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি অনুমোদন
জাতীয়, সর্বশেষ

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি অনুমোদন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগেই সাধারণ ছুটি নির্ধারিত ছিল। আজ নতুন করে ভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারিকে সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে।শফিকুল আলম আরও জানান, সাধারণ ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি বিশেষ ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে শিল্পকারখানার শ্রমিক...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে মানিকগঞ্জ ও বান্দরবানসহ দেশের আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে কারাগার থেকে মুক্তি দিতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো এবং মুক্তি পেতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। এখন অনলাইন প্রক্রিয়া চালু হওয়ায় প্রতিটি ধাপের রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে এবং কে কখন স্বাক্ষর করছেন...
২২ জানুয়ারি খুলনায় গণভোট প্রচার সভায় অংশগ্রহণ করবেন অধ্যাপক আলী রীয়াজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

২২ জানুয়ারি খুলনায় গণভোট প্রচার সভায় অংশগ্রহণ করবেন অধ্যাপক আলী রীয়াজ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গণভোট সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।প্রসঙ্গত, ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা করবেন অধ্যাপক আলী রীয়াজ। একই দিনে বেলা ২টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় ইমাম সম্মেলনে।উক্ত সফরটি খুলনা অঞ্চলে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি গণভোটের বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।...
এসএসসি ২০২৬ ফরম পূরণের সময় বর্ধিত করল বরিশাল বোর্ড
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ২০২৬ ফরম পূরণের সময় বর্ধিত করল বরিশাল বোর্ড

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। নতুন সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ফরম পূরণ করার সুযোগ পাবেন।মঙ্গলবার ২০ জানুয়ারি বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের বর্ধিত সময় ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।বোর্ডের আওতাধীন সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়ে...
মাদ্রাসার নতুন ছুটির তালিকা প্রকাশ; ক্লাস বন্ধ ও সংবর্ধনা নিয়ে একগুচ্ছ নির্দেশনা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদ্রাসার নতুন ছুটির তালিকা প্রকাশ; ক্লাস বন্ধ ও সংবর্ধনা নিয়ে একগুচ্ছ নির্দেশনা

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||দেশের সকল সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাসমূহের জন্য ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে সরকার। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে সর্বমোট ৭০ দিন ছুটি থাকবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মাদ্রাসা প্রধানকে নির্দেশ প্রদান করেন ।বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচির পাশাপাশি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।২০২৬ সালের পরীক্ষার সময়সূচি:শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সুবিধার্থে ইবতেদায়ী ও দাখিল স্তরের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছেঅর্ধবার্ষিক পরীক্ষা ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ১৫ জুলাই ২০২৬ (রবিবার) পর্যন্ত।দাখ...
নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হবে: জ্বালানি উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হবে: জ্বালানি উপদেষ্টা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না; আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা জানান, এবারের নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভিন্ন গুরুত্ব বহন করছে। নির্ধারিত সময়ের আগে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পেছনে যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা রয়েছে, তা জাতির জন...
ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেছেন, ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না। একই সঙ্গে তিনি নির্বাচনকালে সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষতা বজায় রাখা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সহযোগিতার ওপর গুরুত্ব দেন।রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণের রিসোর্স পারসন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, সাংবাদিক ও শিক্ষক ইউল্যাবের নাজিয়া আফরিন মনামী, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনা...
৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত উপলক্ষে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ জানুয়ারি) সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীদের মধ্যে ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮৭ জন নবীন কর্মকর্তা ছাড়াও ২৮, ৩৫, ৩৬, ৩৭ ও ৪০তম বিসিএসের কয়েকজন কর্মকর্তা ছিলেন, যারা নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প...
গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
জাতীয়, রাজধানী, সর্বশেষ

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শুরু হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় বিএনপির শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারাও সভায় অংশ নেন।টানা আন্দোলনের সময় যারা প্রাণ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের পরিবারের আবেগঘন বক্তব্য শুনছেন তারেক রহমান।উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সঙ্গে অনুরূপ একটি মতব...