বুধবার, মার্চ ৪

জাতীয়

প্রধান উপদেষ্টাকে ডি-লিট উপাধি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রধান উপদেষ্টাকে ডি-লিট উপাধি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

|| নিউজ ডেস্ক ||ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট (ডক্টরেট অব লিটারেচার) সম্মানসূচক উপাধি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।আজ বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চবি উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার অধ্যাপক ইউনূসের হাতে ডি-লিট উপাধির সনদ তুলে দেন।এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।...
যমুনা অভিমুখী জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল, আহত অর্ধশত
জাতীয়

যমুনা অভিমুখী জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল, আহত অর্ধশত

|| নিউজ ডেস্ক ||আবাসন সমস্যার সমাধানসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লংমার্চ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকসহ অর্ধশত আহত হয়েছেন।বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্যভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় এলেই তাদের বাধা দেয় পুলিশ।প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিলের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বসে পড়েন।শিক্ষার্থীরা জানান, পুলিশের হামলায়, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হয়েছেন...
প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ১৪ মে
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ১৪ মে

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বুধবার (১৪ মে) তিনি নিজ জন্মভূমিতে যাবেন। সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। খবর বাসসের।এদিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামীকাল চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এর পাশাপাশি তিনি পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।এছাড়া ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল চট্টগ্রামে পৌঁছানোর পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নে...
‘মুস্তাফা জামান আব্বাসীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’ : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

‘মুস্তাফা জামান আব্বাসীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’ : প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ মে) এক শোকবার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।প্রধান উপদেষ্টা মুস্তাফা জামান আব্বাসীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।ড. ইউনূস বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেওয়া বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পীর গান ও গবেষণা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।প্রসঙ্গত, মুস্তাফা জামান আব্বাসী ৮৭ বছর বয়স আজ শনিবার (১০ মে) সকালে মৃত্যুবরণ করেন।...
ঈদুল আজহার সরকারি ছুটি ১০দিন, শুরু হবে ৫ জুন
জাতীয়, সর্বশেষ

ঈদুল আজহার সরকারি ছুটি ১০দিন, শুরু হবে ৫ জুন

|| নিউজ ডেস্ক ||পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ৫ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ১৪ জুন (শনিবার) পর্যন্ত দেশের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল উপদেষ্টা।এই সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৭ মে ও ২৪ মে— এই দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে। কর্মদিবসের ভারসাম্য রক্ষা করতে এই দুটি দিন অফিস চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানান।এবারের ঈদুল ফিতরেও টানা ৯দিনের ছুটি ছিল। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহাতেও বড় পরিসরে ছুটি ঘোষণা করায় কর্মজীবী মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।সরকার আশা করছে, এই দীর্ঘ ছুটির ফলে মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযা...
সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ
জাতীয়, সর্বশেষ

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ

|| নিউজ ডেস্ক ||সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্বভৌমত্ব রক্ষা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী এই উপদেষ্টা।মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।এদিকে রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।পোস্টে হাসনাত লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।...
কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
জাতীয়, সর্বশেষ

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

|| নিউজ ডেস্ক ||আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, এমনকি সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।গতকাল রবিবার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।ড. ইউনূস বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে সবচেয়ে বেশি বঞ্চিত সমাজের হতদরিদ্র মানুষ, যারা এ চামড়া বিক্রির টাকার ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই এ অব্যবস্থাপনা দূর করা প্রয়োজন।’প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে উচ্চপর্যায়ের এ কমিটিতে আরও থাকবেন মৎস্য ও প্রাণিসম্...
কাতার ও রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

কাতার ও রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||কাতার সফর ও সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ইতালির রাজধানী রোম ত্যাগ করে ওইদিন রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।গত শনিবার ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের নানা দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ড. ইউনূস উপস্থিত ছিলেন।এর আগে তিনি চারদিনের সফর শেষে শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। এরপর রোমে অবস্থানকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের আগে-পরে বিশ্বনেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।বৈঠকে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্য, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।...
নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||দেশে নতুন সিটি করপোরেশন হিসেবে যুক্ত হতে যাচ্ছে বগুড়া। সে লক্ষ্যে (২৭ তারিখ) রবিবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিটি করপোরেশন হলে বগুড়া হবে দেশের বড় সিটি করপোরেশনগুলোর একটি।আওয়ামী লীগের সময়ে বৈষম্যের শিকার হয়ে উন্নয়নবঞ্চিত হয় বগুড়াবাসী তথা বগুড়া জেলা। এরই মাঝে ২৪ এর পটপরিবর্তনে হাসিনা পালিয়ে গেলে আওয়ামিলীগের পতন হয়। বৈষম্যের শিকার বগুড়াবাসি উন্নয়নের দাবি তুললে তা জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রস্তাবনা আকারে পেশ করেন। এরপর থেকেই সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া বেশ জোড়েসোরে এগিয়েছে।গণবিজ্ঞপ্তি জারি ও স্থানীয় জনগণের মতামত গ্রহণের জন্য চূড়ান্ত প্রতিবেদন চেয়ে গত ১০ এপ্রিল চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি বগুড়ার জনগণ সিটি করপোরেশন দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন। জেলা প্রশাসক বলছেন,...
রোম থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

রোম থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানা গেছে।গত ২২ ও ২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ এ যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে তিনি গত সোমবার (২১ এপ্রিল) চার দিনের সরকারি সফরে কাতার যান।কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে গত ২৫ এপ্রিল ইতালির রোমের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা। শনিবার (২৬ এপ্রিল) বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে চলা পোপের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ...