সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ : খুলনা নৌঅঞ্চলে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে খুলনা নৌঅঞ্চলে শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। দিনের শুরুতে ফজরের নামাজ শেষে খুলনাসহ বাংলাদেশ নৌবাহিনীর সব মসজিদে দেশের শান্তি–সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।সকালে খুলনা নৌঅঞ্চলের কমান্ডার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর রূপসাস্থ মাজারে ‘গার্ড অব অনার’ প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে খুলনা নৌঘাঁটি বানৌজা তিতুমীরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স...










