আজ প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এদিন দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় সড়ক পথে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।প্রধানমন্ত্রীর এ জনসভাকে ঘিরে কোটালীপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। সবজায়গায় বইছে উৎসবের আমেজ।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জনসভার মঞ্চ ও বিশাল প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যাতায়াতের সড়কের দুপাশে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন, তৈরি হয়েছে তোরণ। তবে প্রত...
