Monday, July 20

জাতীয়

আজ সিলেট থেকে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
জাতীয়, সংবাদ

আজ সিলেট থেকে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর তিনি নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে সরাসরি দেশের বিভিন্ন জেলা সফর করবেন এবং ভার্চুয়ালি বিভিন্ন জেলায় সংযুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।আজ সিলেট সফরের শুরুতে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের করবেন শেখ হাসিনা। এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ প্রধান এবং সে জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, আগামী ২১ ডিসেম্বর বিকাল তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আগামী ২৯ ডিসেম্বর...
নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বেলকুচি-চৌহালীর নৌকার মাঝি মমিন মন্ডল
জাতীয়, সংবাদ

নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বেলকুচি-চৌহালীর নৌকার মাঝি মমিন মন্ডল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল (১৮ ডিসেম্বর) দলীয় নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের প্রার্থী ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বর্তমানে তিনি এ আসনের সাংসদ। ২০১৮ সনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কাণ্ডারী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে আসনটির স্বতন্ত্রপ্রার্থী-সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানান নৌকার প্রার্থী মমিন মন্ডল। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আমি এই মুহূর্ত থেকে আমার প্রচারণা শুরু করলাম। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।.তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক-স্বচ্ছ দেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। ...
রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন, মা–শিশুসহ ৪জন নিহত
জাতীয়, সংবাদ

রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন, মা–শিশুসহ ৪জন নিহত

রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মা-শিশুসহ ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নেভায়।তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। পরে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।আগুন নেভানো ও মরদেহ উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা ম...
সিরাজগঞ্জের ৬টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জের ৬টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সাইফুল ইসলাম (মশাল), সবুজ আলী (নোঙ্গর)।সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) ড. জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), সোহেল রানা (সোনালী আঁশ)।সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) ডাঃ আব্দুল আজিজ এমপি (নৌকা), জাকির হোসেন (লাঙ্গল), গোলাম মোস্তফা (নোঙ্গর)।সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সাবেক এমপি শফিকুল ...
কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
জাতীয়, সংবাদ

কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে।শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।এ উপলক্ষে ১৮ ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।এতে আরো উল্লেখ করা হয়, কুয়েতের আমিরের আত্মার মাগফিরাতের জন্য আগামী সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।এর আগে...
রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
জাতীয়, সংবাদ

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহত এক নিরাপত্তাকর্মী হাসপাতালে মারা গেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৫৫)। তিনি রাজধানীতে ডাচবাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। রেজাউলের গ্রামের বাড়ি বরিশাল। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, রেজাউল শনিবার ফজরের নামাজ পড়ার পর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অসাবধানতার জেরে এ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।...
বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত সংবর্ধনা অংশ নিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিবৃন্দ।শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানাসহ অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করলে সস্ত্রীক স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন।পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সস্ত্রীক মঞ্চে ওঠার পর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চের সামনে লালগালিচায় ছিলেন।এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বিজয় দিবসের কেক কাটেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্...
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানান তারা।স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজে উঠে করুণ সুর।এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাষ্ট্রপতি ও...
গাজীপুরে ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত : উদ্ধারকাজ চলছে
জাতীয়, সংবাদ

গাজীপুরে ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত : উদ্ধারকাজ চলছে

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লোকোমাস্টারসহ আহত হয়েছেন অন্তত দশজন। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনার কবলে পড়া মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ র...
মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু
জাতীয়, সংবাদ

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে চালু হলো। সকাল থেকে এ দুটি স্টেশনে ট্রেন থামছে। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বিজয় সরণি আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুটি বেশ কিছুদিন আগেই পুরোপরি প্রস্তুত করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আজ ১৩ ডিসেম্বর স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করা হলো। এখন থেকে মতিঝিল রুটে চলাচলকারী সবগুলো ট্রেন এই দুটি স্টেশনে থামবে।মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে চালু হলো ১৪টি। বাকি ৩টির মধ্যে কারওয়ান বাজার ও শাহবাগ এ দুটি স্টেশন এই মাসের শেষের দিকে একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে বল...