Wednesday, October 28

জাতীয়

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
জাতীয়, সংবাদ

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান৷সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি৷ডিএমপি কমিশনার বলেন, এই মুহুর্তে আমাদের কাছে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তারপরও পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করেছে৷তিনি বলেন, আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বইমেলায় রয়েছে৷ সেখানে একটা কন্ট্রোল রুম স্থাপন করে ক্যামেরার মাধ্যমে সব ধরনের সিকিউরিটি ইকুইপমেন্ট এবং সিকিউরিটি ইউনিট সেখানে কাজ করছে৷ আইন-শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে৷ একুশে ফেব্রুয়ারি যেহেতু গভীর রাত এবং ঢাকা শহরের মানুষ এদিকে আসবেন সেজন্য যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে৷ কিছু কিছু জায়গায় যান ...
শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা সরকারের
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা সরকারের

আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান (ইংরেজি মাধ্যমের স্কুলসহ) ও দফতরগুলোকে জাতীয় কর্মসূচির আলোকে নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ নির্দেশনা জারি করে।নির্দেশনা অনুযায়ী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলোতে সঠিক নিয়মে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে।সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলো ২১ ফেব্রুয়ারি প্রভাতে ৫২'র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব কর্মসূচি গ্রহণ করবে। ...
জার্মানির সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

জার্মানির সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে রবিবার স্থানীয় সময় রাত ৯টা ৮ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে জার্মানির মিউনিখের ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করে।জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ শেষে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানকালে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন।শেখ হাসিনা ...
রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

আসন্ন রমজানের পুরো মাস জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।রবিবার (১৮ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকে পাঠানো নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। সংবিধান ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ ১৫২(১) আইন অর্থ ‘বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনও প্রথা ও রীতি’ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে, এটিই আইন প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্...
নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের অভিনন্দন
জাতীয়, সংবাদ

নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের অভিনন্দন

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।এমএসসি ২০২৪-এর প্রথম দিনে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছে। তারা তাকে অভিনন্দন জানিয়েছেন।ড. হাছান বলেন, এমএসসিতে সাতটি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী একটি ব্যস্ত দিন কাটিয়েছেন।ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-ছানির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রস আধানম গেব্রেয়াসুসের সঙ্গেও বৈঠক ...
এসএসসি পরীক্ষা চলাকালেরাতভর মাইকে ওয়াজ ও ডিজে গান না বাজানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
জাতীয়, সংবাদ

এসএসসি পরীক্ষা চলাকালেরাতভর মাইকে ওয়াজ ও ডিজে গান না বাজানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে রাতভর মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডিজে পার্টি না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ করেন।শিক্ষামন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় উচ্চশব্দে মাইক বাজিয়ে শুধু গানের অনুষ্ঠানই নয়, ধর্মীয় অনুষ্ঠানও করা হচ্ছে। অনেক সময় সারারাত মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়। এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্য যে কোনো সময়ও সারারাত মাইক বাজানো উচিত নয়। রাতভর মাইক বাজানো রোগী ও পরীক্ষার্থী সবার জন্যই খুব অসুবিধার।শিক্ষামন্ত্রী বলেন, আলেম-ওলামা এবং অন্য সব ধর্মের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ, এ সংস্কৃতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনে...
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে। এবারে ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।সূচি অনুযায়ী, আগামীকাল ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্বে আছে।এদিকে, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে এ পরীক্ষা আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ পর্যন্ত এক মাস সব কোচিং সে...
আগামীকাল জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আগামীকাল জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে‌।মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুইদিন দেশটি সফরে থাকবেন প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।ঢাকার এক কূটনী‌তিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন। সেখানে জলবায়ু প...
‘কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার’ : রাষ্ট্রপতি
জাতীয়, সংবাদ

‘কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার’ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। ২০৩০ সালের মধ্যে কোস্ট গার্ডকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে এ বাহিনীর যান্ত্রিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।তিনি বলেন, দেশের জলসীমায় নজরদারি বৃদ্ধি এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই সবার প্রত্যাশা।১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৪’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি এ উপলক্ষে বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মোঃ সাহাবুদ্দিন বলেন, দেশের সমুদ্রচারী ও উপকূলীয় জনগণের কাছে বাংলাদেশ কোস্ট গার্ড একটি অতি পরিচিত ও বিশ্বস্ত নাম। উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা বি...
সুন্দরবন দিবস আজ
জাতীয়, সংবাদ

সুন্দরবন দিবস আজ

আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালন করা হচ্ছে দিবসটি।বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটির রয়েছে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমিরও খ্যাতি। প্রাণ ও প্রকৃতির এক লীলাভূমি এই বনে রয়েছে পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।মানুষের অসচেতনতায় প্রতিনিয়তই হুমকির মুখে পড়ছে এমন সব জীববৈচিত্র্য। এভাবে চলতে থাকলে মানবসভ্যতার বেঁচে থাকার রসদও হারিয়ে যাবে একসময়। ব্যক্তি স্বার্থে প্রাণীকূলের বাস্তুসংস্থানের এই শৃঙ্খল ভেঙে ফেলাতে বেশ সিদ্ধহস্ত হয়ে পড়েছি আমরা। সেই সঙ্গে অল্প লাভের আশায় নিজেদের জীবন-জীবিকার দীর্ঘস্থায়ী সম্পদকে অবলীলায় বিসর্জন দিয়ে চলছি।এই ধ্বংসের মুখোমুখি থেকে ন...