Wednesday, July 22

জাতীয়

তরুণ উদ্ভাবকের গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

তরুণ উদ্ভাবকের গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে কলেজছাত্র রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি একটি গো-কার্ট (ছোট রেসিং কার) পরিদর্শন করেন তিনি। শুধু পরিদর্শনই নয়, তরুণ এই উদ্ভাবকের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং রিজওয়ানের এই সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের সামনেই তিনি গো-কার্টটি চালিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেন এবং তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস দেন।উদ্ভাবক রিজওয়ান রশীদ জানান, এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়কে কাজে লাগিয়ে নিজের জমানো টাকায় তিনি এই রেসিং কারটি তৈরি করেছেন। সম্প...
খুলনা দিবস: ১৪৫ বছরে পদার্পণ, বর্ণাঢ্য আয়োজনে উদযাপন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনা দিবস: ১৪৫ বছরে পদার্পণ, বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা খুলনা আজ ১৪৫ বছরে পদার্পণ করেছে। ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে শিল্প, বাণিজ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে এ জনপদ।নদ-নদী বেষ্টিত, রূপসা নদী ও ভৈরব নদ তীরবর্তী এই জেলা দেশের তৃতীয় বৃহত্তম শিল্পনগরী হিসেবে পরিচিত। সুন্দরবন-সংলগ্ন এ অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সমন্বয়।খুলনা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম ...
তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে খুলনায় চরম দুর্ভোগ, সংকটে এসএসসি পরীক্ষার্থীরা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে খুলনায় চরম দুর্ভোগ, সংকটে এসএসসি পরীক্ষার্থীরা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় চলমান তীব্র তাপপ্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। দিনের দাবদাহের পর রাতেও মিলছে না স্বস্তি। অসহনীয় গরম ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে নির্ঘুম রাত কাটাচ্ছেন নগরবাসী।সবচেয়ে বেশি সংকটে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে তাদের পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। নগরীর সোনাডাঙ্গা এলাকার পরীক্ষার্থী তানভীর হাসান জানায়, ‘প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে গেছে। বারবার বিদ্যুৎ চলে গেলে মনোযোগ ধরে রাখা যায় না।’অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। খালিশপুরের বাসিন্দা নাসরিন আক্তার বলেন, ‘পরীক্ষার সময় এমন লোডশেডিং চলতে থাকলে বাচ্চাদের ফলাফলে প্রভাব পড়বে। রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় তারা ক্লান্ত হয়ে যাচ্ছে।’অন্যদিকে শিল্প খাতেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। নগরীর রূপসা শিল্পাঞ...
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
জাতীয়, রাজধানী, সর্বশেষ

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, নতুন প্রজন্মের মাঝে জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সংস্কৃতি ছড়িয়ে দিতে সরকারের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই—এই দর্শনে একমত হয়ে ভবিষ্যতে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সরকার সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।উচ্চপর্যায়ের এই বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রী নিতাই ...
বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা; আজ থেকেই কার্যকর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা; আজ থেকেই কার্যকর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত জানান। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হচ্ছে।বৈঠক শেষে মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সব দূরপাল্লার রুট এবং আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে নির্ধারিত ভাড়ার সাথে অতিরিক্ত ১১ পয়সা যুক্ত হবে। বর্তমানে দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা, যা এখন থেকে ২ টাকা ২৩ পয়সা হিসেবে গণ্য হবে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হচ্ছে।সেতুমন্ত্রী স্পষ্ট করেন যে, ভাড়ার এই নতুন হার শুধুমাত্র ড...
খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলায় তীব্র লোডশেডিং, ভোগান্তিতে জনজীবন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলায় তীব্র লোডশেডিং, ভোগান্তিতে জনজীবন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনজীবন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন-রাত জুড়ে বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, পরীক্ষার্থী ও সাধারণ মানুষ।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এই ২১ জেলায় বিদ্যুতের মোট চাহিদা ছিল প্রায় ৮১০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ৬০৭ মেগাওয়াট, ফলে ঘাটতি দাঁড়ায় প্রায় ২০০ মেগাওয়াটের বেশি। এর মধ্যে খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি সংকট দেখা দেয়।ওজোপাডিকোর আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ছয় জেলা এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ১৭ লাখ।বিদ্যুতের এমন পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। নগর...
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ: সংরক্ষিত নারী আসনে ভোটের প্রস্তুতি
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ: সংরক্ষিত নারী আসনে ভোটের প্রস্তুতি

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। এর ফলে সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনীত সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাছাই প্রক্রিয়ায় বিএনপির দাখিল করা ৩৬টি মনোনয়নপত্রের সবকটিই নিয়মমাফিক ও ত্রুটিমুক্ত পাওয়া গেছে। বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন দলটির জ্যেষ্ঠ নেত্রী সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, নিপুণ রায় চৌধুরী ও সুলতানা আহমেদসহ আরও অনেকে। তালিকায় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তরুণ ও পেশাজীবী প্রতিনিধিদেরও প্রাধান্য দেখা গেছে...
এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু

|| অনলাইন ডেস্ক ||চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল এ তথ্য জানান।দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে এবারই প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদরাসা ও কারিগরি বোর্ডে এই নিয়ম থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের প্রথা এবারই ভাঙছে।...
প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

|| নিজস্ব প্রতিবেদক ||জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার কর্তৃক নির্ধারিত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন আসার আগ পর্যন্ত প্রতিটি পরিবহনকে বর্তমান ভাড়ার তালিকা বা চার্ট অনুসরণ করতে হবে। কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মালিক সমিতি।এর আগে, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে ডিজেল, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০...
বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঢাকা বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ইতালিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে।আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো একটি অভিনন্দন পত্র তাঁর হাতে তুলে দেন। সেই সঙ্গে মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি চলতি বছরের সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রম...