Thursday, July 23

জাতীয়

সারাদেশে ইন্টারনেটের ধীর গতি, ভোগান্তি চলতে পারে এক মাস
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

সারাদেশে ইন্টারনেটের ধীর গতি, ভোগান্তি চলতে পারে এক মাস

সাগরতলে কাটা পড়া সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) মেরামতের কাজ শেষ না হওয়ায় সারাদেশে গত চার দিন ধরে ইন্টারনেটে ধীর গতির সমস্যায় ভুগতে হচ্ছে ব্যবহারকারীদের।কেবলটি মেরামতের কাজ শেষ হতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।কোম্পানির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান মঙ্গলবার (২৩ এপ্রিল) বলেন, গত শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় সি-মি-উই-৫ কেবলটি কাটা পড়ে।“তাদের ওখানে প্রশাসনিক কাজ-কর্মে একটু বেশি সময় নেয়। সব মিলিয়ে তারা জানিয়েছে, আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ কাজটি হতে পারে।”ইন্টারনেটে ধীর গতির যে সমস্যায় দেশের মানুষকে পড়তে হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাইদুর রহমান বলেন, “এখনো সব বিকল্পগুলো পুরোপুরি কার্যকর করা যায়নি। দেশের প্রথম সাবমেরিন কেবল সি-মি-উই-৪ এর সক্ষমতা রয়েছে পুরো ব্যন্ডউইড...
হিটস্ট্রোক থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

হিটস্ট্রোক থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনা

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গরমের সাথে পাল্লা দিয়ে ক্রমেই বাড়ছে নানা রোগ-বালাই। বিশেষ করে দেশব্যাপী নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হিটস্ট্রোক। উদ্ভূত পরিস্থিতিতে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে ৪ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।মঙ্গলবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান আছে। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। হিটস্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি রোধে কিছু সতর্কতা মানা জরুরি।নির্দেশনাগুলো হলো১. তীব্র গরম থেকে দূরে থাকুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন।২. প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করুন। হেপাটাইটিস এ, ই, ডায়রিয়াসহ প্রাণঘাতি পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলুন। প্রয়োজনে একাধিকবার গোসল করুন।৩. গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরুন, সম্ভব হল...
নাটোরে সেই অপহৃত দেলোয়ারকে সিংড়ার চেয়ারম্যান ঘোষণা
জাতীয়, সংবাদ

নাটোরে সেই অপহৃত দেলোয়ারকে সিংড়ার চেয়ারম্যান ঘোষণা

নাটোরের সিংড়া উপজেলা পরিষদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে অপহরণ ও মারধরের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার সভা কক্ষে উপজেলা পরিষদে নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আব্দুল লতিফ শেখ।বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন পাশা সিংড়ার কলমের পারসাঐল এলাকার মো. শের আলীর ছেলে।এর আগে সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।লুৎফুল হাবিব রুবেল সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম...
আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে

সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এমন পরিস্থিতিতে সোমবার আবারও তিনদিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে এ নিয়ে টানা তৃতীয় দফায় হিট অ্যালার্ট জারি করা হলো।আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে পরিস্থিতি আরও প্রকট হতে পারে। চড়তে পারে পারদ। চলতি এপ্রিল মাসের বাকি সময়েও থাকতে পারে তাপপ্রবাহ। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ থেকে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি বাড়তে পারে। সপ্তাহখানেক পর বড় ধরনের ঝড়বৃষ্টি হলে জনজীবনে স্বস্তি মিলতে পারে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; যা রবিবার ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায়। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দক্ষিণের জনপদ যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি। এটি ছিল চলতি বছরের সর্বোচ্চ। ওই...
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা সহজ হচ্ছে
জাতীয়, সংবাদ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা সহজ হচ্ছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা সহজীকরণে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্টদের অবসর সুবিধা ও কল্যাণের অর্থপ্রাপ্তি সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি-সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভার বিস্তারিত তথ্য জানানো হবে।এর আগে, গত ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিট...
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সরকারপ্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল দুই দিন প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী ৬৪টি জেলার ৪৬৬টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে। এসব প্রদর্শনীতে স্ব স্ব উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, দুম্বা, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি স্থান পাবে।ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভ্যালুচেইন ভিত্তিক প্রায় ৪০০টি স্টল স্থাপন কর...
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে
জাতীয়, সংবাদ

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে দেশের ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বুধবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন এ ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম।তফসিল অনুযায়ী, ১১২ উপজেলায় মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে। যাচাই-বাছাই হবে ৫ মে।ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে।নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।নির্বাচন কমিশন জানিয়েছে, এই দফায় ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে ভোটগ্রহণ হবে।এর আগে ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১ এ...
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৭ এপ্রিল) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।বঙ্গবন্ধুকন্যার শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের ...
পবিত্র ঈদুল ফিতর আজ
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতো সবাইকে আনন্দে একাকার করতে আবার এসেছে ঈদ। দীর্ঘ এক মাস রোজা পালনের পর ইসলাম ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন করছেন আজ। ঈদ মোবারক।মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ না পাওয়ার পরই চূড়ান্ত হয় ঈদের দিন। এ কারণে বুধবার সূর্য ডুবতেই ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু হয় সাক্ষাতে, মোবাইলে, এসএমএসে, ফেসবুকে, মেইলে।আজ (বৃহস্পতিবার) সকালে সারাদেশের মুসলমানরা ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। ঈদের কারণে বহুদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে গ্রামে থাকা পরিজনরা উচ্ছ্বাসে ভাসছেন।নতুন পোশাক পরে ঈদের পুরো দিনই চলবে একে অপরের সঙ্গে কোলাকুলি। বেড়াতে যাবেন একে অপরের বাড়ি, করাবেন মিষ্টিমুখ। ছোটরা নতুন পোশাক পরে বড়দের ক...
আজ উত্তরে স্বস্তির ঈদযাত্রা
জাতীয়, সংবাদ

আজ উত্তরে স্বস্তির ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটমুক্তভাবে নির্বিঘ্নে বাড়ি ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন উত্তরবঙ্গের প্রবেশ দাঁড় খ্যাত সিরাজগঞ্জের যাত্রীরা। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল পাঁচটায় গাবতলী থেকে রওনা করে রাত আটটায় বাড়ি ফেরায় তারা এ স্বস্তি প্রকাশ করেন।বেলকুচির চালা গ্রামের মো. মাসুদ নামের এক যাত্রী বলেন, দুপুরবেলায়ও শুনলাম বঙ্গবন্ধু সেতুপূর্বে ২২ কিলোমিটার যানজট। এতে অনেকেই গতকাল বিকালে রওনা করে আজ সকালে পৌঁছেছে। রাস্তার এই অবস্থা শুনে বাড়ি পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আলহামদুলিল্লাহ, কোনো জ্যাম ছাড়াই সময়মত বাড়ি পৌঁছেছি।বেলকুচিগামী ঢাকা এক্সপ্রেস গাড়ির চালক আলাউদ্দিন বলেন, ঈদের সময় গাড়ি চালাচ্ছি মনেই হচ্ছে না। মহাসড়ক এরকম যানজটমুক্ত থাকলে যাত্রীদের নিয়ে সময়মত পৌঁছানো যাবে বলে আশা করি।...