রবিবার, এপ্রিল ১৯

জাতীয়

সংসদের বিরোধী দলের নেতা জাপা চেয়ারম্যান জি এম কাদের
জাতীয়

সংসদের বিরোধী দলের নেতা জাপা চেয়ারম্যান জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। তিনি রংপুর-৩ আসনের সংসদ সদস্য।জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এই স্বীকৃতি দিয়েছেন। এ বিষয়ে রবিবার (২৮ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়।এ ছাড়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতার স্বীকৃতি দেওয়া হয়েছে।৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে। এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। আর জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তিনটি আসন পেয়েছে অন্য তিনটি দল থেকে। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনো বাকি আছে।...
জামিন পেলেন ড. ইউনূস
জাতীয়, সংবাদ

জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।রবিবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে আপিল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী।এ বিষয়ে সকালে আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। খালাস চেয়ে আপিল করবেন আজ।শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ই...
জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ
জাতীয়, সংবাদ

জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। পাশাপাশি কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন।রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসায় এক সভার আয়োজন করেন তিনি। এ সময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।...
‘শরীফার গল্প’ পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

‘শরীফার গল্প’ পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প নিয়ে উদ্ভূত আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে এনিসিটিবিকে সহায়তার জন্যে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুর রশীদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে একটি অনুষ্ঠানে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ...
৬ ডিগ্রিতে নেমেছে ৩ জেলায়, তাপমাত্রা আরও কমবে
জাতীয়, সংবাদ

৬ ডিগ্রিতে নেমেছে ৩ জেলায়, তাপমাত্রা আরও কমবে

শীতের তীব্রতা বেড়েই চলেছে। বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে প্রচন্ড ঠান্ডায় জবুথবু অবস্থা এই মাঘে। ‘মাঘের শীতে বাঘ পালায়’— গ্রাম বাংলায় প্রচলিত লোককথাটি যেন সত্য হয়ে উঠেছে দেশের কয়েকটি জেলায়। মৌসুমের সর্বনিম্ন ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, মেহেরপুর-চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। তীব্র শীতের মধ্যে দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিপদের কথা হচ্ছে, মঙ্গলবার দিনের প্রথম ভাগে শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রায় পৌঁছাতে পারে। যার অর্থ, শীতের তীব্রতা আরও বাড়বে।আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পুরো রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায়। এর পাশাপাশি একই ধরনের আবহাওয়া বিরাজ করছে আরও ছয় জেলা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জে। শৈত্যপ্রবাহ আজও থাকবে এবং তাপমাত্রা আরও কমে আসবে। তবে আজ রাতের দ...
উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা : ওবায়দুল কাদের
জাতীয়, সংবাদ

উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা : ওবায়দুল কাদের

আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা দেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের নৌকা প্রতীক দেব কি-না আলোচনা হয়েছে। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের সভাপতিও একই মত পোষণ করেছেন।এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারি টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই ছিল দলটির প্রথম কার্যনির্বাহী সংসদের বৈঠক।এদিকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নির...
জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি
জাতীয়, সংবাদ

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।সোমবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে ৷ মাশরাফি ছাড়াও হুইপ হিসেবে আরও চারজন নিয়োগ পেতে পারেন বলেও সূত্রটি জানায়।তারা হলেন- ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন একাদশ সংসদেও হুইপ ছিলেন।এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরীকে (লিটন) মনোনীত করা হয়। তিনি একাদশ সংসদেও চিফ হুইপ ছিলেন।সূত্র জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সম্মতি পেলে রাষ্ট্রপতি চিফ হুইপসহ হুইপদের নিয়োগ দেবেন।পরে প্রজ্ঞাপন জারি করা হবে।...
রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বুধবার বৃষ্টির পূর্বাভাস
জাতীয়, সংবাদ

রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বুধবার বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে হাড় কাঁপানো শীত পড়েছে। দেশের বেশকিছু এলাকায় রাতের তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে শীতের তীব্রতা। এরইমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছ মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের কারণে রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। এদিকে রাজধানীতে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে।সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৮.১ ডিগ্রি সেলসিয়াস।গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছীতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্র...
অপহরণের একমাস পর মাদরাসা ছাত্র উদ্ধার, মূল হোতাসহ গ্রেফতার ২
জাতীয়, সংবাদ

অপহরণের একমাস পর মাদরাসা ছাত্র উদ্ধার, মূল হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ থেকে অপহরণের একমাস পর মাদরাসা ছাত্র লাবিবকে সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় অপহরণকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত মো. আব্দুল্লাহ (২৬) এ চক্রের মূল হোতা। সে বান্দরবন জেলার আলীকদম থানার নয়াপাড়া গ্রামের মনির আহমেদের ছেলে ও অপর সহযোগি কুমিল্লা জেলার মুরাদনগর থানার দেওড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র রাসেল (২৫) কেও আটক করে র‌্যাব।তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চব্বিশ হাজার পাঁচশত টাকা এবং ২টি মোবাইল সহ ৫টি সিম উদ্ধার করা হয়েছে।রবিবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক আশরাফুল কবির ক্যাম্পে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২২ ডিসেম্বর কিশোরগঞ্জ সদরের নগুয়া এলাকার হেফজুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী নিদারুল ইসলাম লাবিব (১৩) বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।এরপ...
নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
জাতীয়, সংবাদ

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তীব্র শীতে সারাদেশ কাঁপছে। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে হাঁড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে নওগাঁয় আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে।এর আগে গতকাল রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় স...