খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক: রাজশাহীতে প্রথম দিন নীরবতায় অতিবাহিত
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। শোকের প্রথম দিনে রাজশাহী নগরীসহ জেলার সর্বত্র ছিল শোকাবহ ও নিস্তব্ধ পরিবেশ।রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক পালন করা হয়।নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, উপশহর, শালবাগান, কোর্ট এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে মাইকের মাধ্যমে নিয়মিত শোকবার্তা প্রচার করা হয়। এসব ঘোষণায় দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় অবদানের কথা তুলে ধরা হয়।শোক পালন উপলক্ষে রাজশাহীর সরকারি ও বেসরকারি বহু দপ...










