Thursday, July 23

জাতীয়

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী তাজ
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী তাজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চেয়ারম্যাননির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন।তার নিকটতম হয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন।অন্যদিকে, শাহজাদপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু। প্রতিদ্বন্দ্বিতায় তার নিকটতম হয়েছেন এ্যাড. আব্দুল হামিদ লাভলু।বুধবার (২৯ মে) সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী দুটি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটানিং অফিসার লিটুস লরেন্স চিরান প্রাথমিকভাভাবে এ দুটি উপজেলার বিজয়ীদের ফলাফল নিশ্চিত করেছেন।...
বাঘারপাড়ায় ‘বিপুল ভোটে’ বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত
জাতীয়, সংবাদ

বাঘারপাড়ায় ‘বিপুল ভোটে’ বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।এই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের জ্যেষ্ঠ পুত্র রাজীব কুমার রায় ঘোড়া প্রতীক নিয়ে পান ২০ হাজার ৮১৪ ভোট।এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদ মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন লিটন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮০৭। মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন দিলারা জামান। তার প্রাপ্ত ভোট ২৬ হাজার ৩৭৯।সহকারী রিটার্নিং অফিসার, উ...
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুনাম অর্জন করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুনাম অর্জন করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সারা পৃথিবীতে প্রশংসা ও সুনাম অর্জন করছে বাংলাদেশ।”তিনি বলেন, “বাংলাদেশের সেনা সদস্যরা শান্তিরক্ষা মিশনে গৌরবের সঙ্গে কাজ করছে।”বুধবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের সংর্বধনা ও স্মরণসভায় এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বে সংঘাত প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠান, বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে শান্তিরক্ষী বাহিনী।”তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেকোনো চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, “যুদ্ধ মানবজাতির জন্য কী কল্যা...
জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়াল ঢাকা ওয়াসা
জাতীয়, সংবাদ

জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়াল ঢাকা ওয়াসা

আগামী ১লা জুলাই থেকে বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা।বুধবার (২৯ মে) পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ করেছে ১৬ টাকা ৭০ পয়সা, যা এখন আছে ১৫ টাকা ১৮ পয়সা।বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে আছে ৪২ টাকা।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে।এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিলসহ সব প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।...
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ নতুন কারিকুলামে
জাতীয়, সংবাদ

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ নতুন কারিকুলামে

নতুন কারিকুলামে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে একের পর এক বৈঠক করছে বিশেষজ্ঞ কমিটি। চলতি মে মাসেই এ পদ্ধতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নতুন এ পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে ফেল করলেও তাকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে।মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে।প্রতিবেদনের তথ্যানুযায়ী- ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।নত...
তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে
জাতীয়, সংবাদ

তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। এ দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।ঘূর্ণিঝড় রেমালের বিপদ কেটে যাওয়ায় ভোটের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু, মামলা, বিনাপ্রতিদ্বন্দ্বিতার একক প্রার্থীর নির্বাচিত হওয়া এবং রেমালের দুর্যোগ কিছু বিবেচনায় নিয়ে এ ধাপে ১১২টি উপজেলার মধ্যে ২৫টির ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হলো— বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া। পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি। পিরোজপুরের মঠবাড়িয়া। ভোলার তজুমদ্দিন ও লালমোহন। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া। বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। পরে মঙ্গলবার (২৮ মে) নেত্রকোণা...
মামলা হলে বেনজীরকে বিচারের মুখোমুখি হতে হবে: কাদের
জাতীয়, সংবাদ

মামলা হলে বেনজীরকে বিচারের মুখোমুখি হতে হবে: কাদের

মামলা হলে বেনজীর আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে। আরও তদন্ত হবে। মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। অনেকে ভাবছে, বেনজীর আহমেদের বাড়ি তো টুঙ্গিপাড়া, সে ক্ষমা পেতে পারে। অপরাধ করলে শাস্তি পেতে হবে।ওবায়দুল কাদের বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীন তদন্ত করছে। দুদককে এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছে।তিনি বলেন, যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারবে। অপরাধী হলে শাস্তি পেতে হবে।...
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজধানীর ১৮ ওয়ার্ড
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজধানীর ১৮ ওয়ার্ড

রাজধানীতে মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর প্রভাব বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা যায়, ঢাকার দুই সিটির ১৮টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়েও বেশি।স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে গত ১৭ থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত চালানো প্রাক-বর্ষা জরিপে এ তথ্য উঠে এসেছে।মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত মৌসুম পূর্ব এডিস সার্ভে-২০২৪ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করা হয়।এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ‘ব্রুটো ইনডেক্স’ নামে পরিচিত। স্বীকৃত এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হয়।দুই সিটির ৯৯টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। এর অর্থ হচ্ছে, এস...
পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি।তিনি আরও জানান, জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার মানুষ। এছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ১৮৬৫ বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং কৃষির ২৬ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।জেলা প্রশাসক জানান, আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে।...
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন
জাতীয়, সংবাদ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে মানুষের জন্য আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেল ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো.জিল্লুল হাকিম।মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা সবার সহযোগিতায় ভালোভাবে সম্পন্ন করেছিলাম। এবারও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা নিশ্চিত করতে কয়েক দফা মিটিং করেছি। ঈদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।জিল্লুল হাকিম বলেন, টিকিট কালোবাজারি আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করেছি। একেবারে যে গেছে সেটি বলবো না। এখনও কিছু আছে। আমরা চেষ্টা করছি। স্পেশালসহ ৩৬৬টি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছি।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন, ১৩ জুনের টিকিট পাওয়া যাবে ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট পাওয়া যাবে ৬ জুন।...