শেষ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত।ভোটগ্রহণ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে ১৬৬ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি)। ভোটারের উপস্থিতি বাড়াতে বিজিবির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে সাংবিধানিক সংস্থাটি।চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, ৬০ উপজেলায় ভোটগ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। এখানে তিন পদে ৭২১ প্রার্থীর বিপরীতে ভোটার রয়েছে দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, চতুর্থ ধাপে তিন পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে তিন পদে পাঁচজন প্রার্থী বি...
