Tuesday, October 6

সর্বশেষ

গ্রিন মডেল টাউনে ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গ্রিন মডেল টাউনে ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকার মান্ডাস্থ গ্রিন মডেল টাউনে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। গতকাল শনিবার (২০ জুন) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষার বিস্তার ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই নতুন মাইলফলক স্পর্শ করে।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ।ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইআইটি-এর বোর্ড অব গভর্নরস-এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন, অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং ডিআইআইটি’র উপদেষ্টা প্রফেসর ড. ...
উল্লাপাড়া কামিল মাদ্রাসায় সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রফিক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

উল্লাপাড়া কামিল মাদ্রাসায় সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রফিক

|| আখতার হোসেন হিরন সলঙ্গ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ঐতিহ্যবাহী উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।জানা যায়, সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার (২০ জুন) সকালে রফিকুল ইসলাম রফিক মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। মতবিনিময় সভায় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আতিকুর রহমানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লা'র পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষারমান উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নকল্পে আলোচনা রাখেন...
মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টায় ডায়মন্ড প্লাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাও. মুহাম্মদ দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মানিকগঞ্জ জেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ জাহিদুর রহমান।এছাড়াও সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সকল (রুকন) সদস্য উপস্থিত ছিলেন।...
বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের অবসরোত্তর অর্থ প্রাপ্তি: কার্যকর আশু ব্যবস্থা গ্রহণ জরুরী
অভিমত, জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের অবসরোত্তর অর্থ প্রাপ্তি: কার্যকর আশু ব্যবস্থা গ্রহণ জরুরী

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||চাকুরী সেটা সরকারি হোক আর আধা সরকারি বা বেসরকারি সবখানেই বেতন স্কেল পদ অনুযায়ী প্রদান করা হয়ে থাকে।চাকুরী বিধি মোতাবেক অবসর গ্রহণের পর প্রতিষ্ঠানভেদে গ্রাচ্যুইটি/ পেনশন/ অবসর ভাতা/ এককালীন অনুদান ইত্যাদি প্রদান করা হয়ে থাকে।আগে শুধু সরকারি চাকুরী বিধিতে অবসরকালীন সুবিধা প্রদান করা হতো। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবসরোত্তর একটি পয়সাও প্রদান করার কোন বিধান ছিল না। এর চাইতে অমানবিক আর কি হতে পারে?বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের অবসরোত্তর ৭৫ মাসের মূল বেতনর সমপরিমাণ অর্থ প্রদান করার বিধান করা হয়।সে যাই হোক সরকারি অবসরোত্তর কর্মকর্তা কর্মচারীরাও যে খুব সুবিধাজনকভাবে তাদের টাকা উত্তোলন করতে পেরেছেন এমনটি কিন্তু নয়। নিজের টাকা উঠাতে কিন্তু এর একটা অংশ লাল ফিতার পিছনে খরচ করতে হয়...
জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় রাজারহাটের জারিফ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় রাজারহাটের জারিফ

|| নিজস্ব প্রতিনিধি ||জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ খ্রিষ্টাব্দের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় (সাধারণ জ্ঞান) জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাটের কৃতী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফ। গত মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই গৌরবময় এই জাতীয় পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি।সারাদেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা তিনে জায়গা করে নেয় জারিফ। সে কুড়িগ্রামের রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু নিকেতন রাজারহাটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী। মেধা ও যোগ্যতার এই অনন্য স্বীকৃতিতে তার পরিবার, শিক্ষক সমাজ এবং...
আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন: _মোস্তফা বশীরুল হাসান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন: _মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান বলেন, ইসলামী ঐক্য আন্দোলন একটি বিপ্লবী সংগঠন। যা প্রতিষ্ঠা করেছিলেন মরহুম মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)। আমাদের বিশ্বাস "একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোন পথ নেই।" মরহুম মওলানার এই ঐতিহাসিক বাণী ও দর্শনকে ধারণ করে ইসলামী ঐক্য আন্দোলন হাটি হাটি পা পা করে সম্মুখ পানে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন।শুক্রবার (১৯ জুন) বাদ জুমআ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা। বৈঠক পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা...
তাড়াইলে নদী ভাঙনে ১২ ঘর বিলীন ও হুমকিতে ৫০ পরিবার: জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে নদী ভাঙনে ১২ ঘর বিলীন ও হুমকিতে ৫০ পরিবার: জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বরুহা সওদাগর পাড়ায় নরসুন্দা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ১২টি বসতঘর সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে আরও অন্তত ৫০টি পরিবারের বসতভিটা যেকোনো মুহূর্তে নদীগর্ভে হারিয়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে।সরেজমিনে দেখা গেছে, স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ, স্বপন মিয়া, নিজামুদ্দিন, রমজান মিয়া, আঙ্গুর মিয়া, জামাল মিয়া, মেনু মিয়া, কাদির মিয়া, নয়ন মিয়া ও ইছাক মিয়াসহ অসংখ্য পরিবারের ঘরের নিচ থেকে মাটি সরে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। ঘরগুলো খুঁটির ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। ইতোমধ্যে অনেকের উঠান, রান্নাঘর ও টিউবওয়েল নদীতে তলিয়ে গেছে। ভাঙন আতঙ্কে শিশু ও নারী-পুরুষসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।বিপর্যয় ঠেকাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাঙনকবলিত স্...
মানিকগঞ্জ মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।নিহতরা হলেন পিকআপচালক মো. রাসেল মিয়া (২৭), পিতা- মো. আলম এবং হেলপার মো. আরাফাত (২০), পিতা- মো. কাওছার। তাদের বাড়ি সাভার উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাসেল ও আরাফাতের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যত...
খুলনায় ইপিআই সার্ভিলেন্স কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ইপিআই সার্ভিলেন্স কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে সংক্রামক ব্যাধি প্রতিরোধ এবং টিকাদান কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে ইপিআই সার্ভিলেন্স কার্যক্রম বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে এ সভার আয়োজন করে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে খুলনা সিটি করপোরেশন জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আসন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির বাইরে না থা...
চিলমারীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা, প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা, প্রতিবাদে মানববন্ধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ বাজার বা এর নিকটবর্তী রমনা বাঁধের মোর এলাকায় মাদক সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। মাদক ব্যবসায়ীদের ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।জানা গেছে, জোর গাছ হাটের দিন গত বুধবার ১৮ জুন রাতের অন্ধকারে দোকান ঘরের পিছনে গাজা সেবন ও চরাঞ্চলের মাদক সেবন ও ব্যবসায়ীদের নিকট গাজা বিক্রির সময় বাধা প্রদানকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে রক্তাত্ত জখম করা হয়েছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মাদক ব্যবসায়ী, আওয়ামী দোসর। এলাকায় মাদকসাম্রাজ্য একক আধিপত্য বিস্তারকারীর আস্তানা গুড়িয়ে দিয়েছে।এ ঘটনায় সংঘর্ষে আহত দুজনকে জরুরী ভিত্তিতে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ...