লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের দুর্গম চর থেকে গ্রেপ্তার
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||লালমনিরহাটের আদিতমারীতে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন আনন্দকে (৩২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল এলাকার একটি দুর্গম চর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তার আনন্দ আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত ইমান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব।পুলিশ সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ২ জুন তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে উজ্জল মিয়া (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনন্দের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি আনন্দ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাক...










