শুক্রবার, ফেব্রুয়ারি ২০

সর্বশেষ

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে “শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্র ও সমাজের করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বেলকুচি বহুমুখী মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।সেমিনারে সভাপতিত্ব করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি জনাব আমিরুল ইসলাম খান আলীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হলে শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডিতে দায়িত্ব দেওয়া জরুরি। তিনি শিক্ষকদের বেতন ও পেনশন সংক্রান্ত জটিলতার বিষয়টি উল্লেখ করে বলেন, শিক্ষকরা যেনো অবসরের পর সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পা...
ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ে ট্রাম্পের সামরিক হুমকি: ইরাকের চেয়ে বড় রিজার্ভের দেশকে লক্ষ্য
আন্তর্জাতিক, সর্বশেষ

ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ে ট্রাম্পের সামরিক হুমকি: ইরাকের চেয়ে বড় রিজার্ভের দেশকে লক্ষ্য

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মুখে ভেনেজুয়েলা উত্তেজিত। দেশটির বিশাল তেলসম্পদকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে, যা বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ হিসেবে পরিচিত এবং ইরাকের চেয়ে অনেক বেশি পরিমাণের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হুমকিকে তাদের তেলক্ষেত্র দখলের চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছেন, যখন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, "তেলই এখানে মূল বিষয়"।ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গত সপ্তাহে ক্যারিবিয়ান সাগরে ১৫টিরও বেশি যুদ্ধজাহাজ এবং ১৫ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে। থ্যাঙ্কসগিভিং ডেতে ট্রাম্প ঘোষণা করেন, "খুব শীঘ্রই" ভেনেজুয়েলায় স্থলভাগে অভিযান শুরু হবে, যা তারা ড্রাগ ট্রাফিকিং বন্ধ করার জন্য বলে দাবি করছেন। শনিবার তিনি আরও স্পষ্ট করে বলেন, ভেনেজুয়েলার আকাশপথকে "বন্ধ" বিবেচনা করা উচিত, যাতে বিম...
ভোলায় শিল্পায়নের নতুন দিগন্ত: প্রাকৃতিক গ্যাস, সস্তা জমি ও শ্রমিকের আকর্ষণে বিলিয়ন ডলারের বিনিয়োগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোলায় শিল্পায়নের নতুন দিগন্ত: প্রাকৃতিক গ্যাস, সস্তা জমি ও শ্রমিকের আকর্ষণে বিলিয়ন ডলারের বিনিয়োগ

|| ভোলা প্রতিনিধি ||বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপাঞ্চল ভোলা জেলা দ্রুতগতিতে একটি শিল্পকেন্দ্রে রূপান্তরিত হচ্ছে। এখানকার প্রচুর প্রাকৃতিক গ্যাসের মজুত, নদীপথে যোগাযোগের সুবিধা এবং কম মূল্যের জমি ও শ্রমিকের কারণে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীরা কোটি কোটি টাকার বড় আকারের উৎপাদন কারখানা স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে।দেশের অন্যতম বৃহত্তম ও বৈচিত্র্যময় ব্যবসায়িক গ্রুপ প্রাণ-আরএফএল ভোলায় ১০০০ বিঘা জমি কিনে একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এর জন্য তারা ৬ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে এবং জমির উন্নয়ন কাজ শুরু হয়েছে। অন্যদিকে, উর্মি গ্রুপ প্রায় ১০০০ কোটি টাকা (৮০ মিলিয়ন ডলার) ব্যয় করে সিন্থেটিক ও ম্যানমেড ফাইবার উৎপাদন কারখানা স্থাপনের জন্য জমি নিশ্চিত করেছে।সাম্প্রতিককালে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) একটি চীনা কোম্পানিকে ১ বিলিয়ন ডলারের অর্থন...
কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস আজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস আজ

৬ ডিসেম্বরের সেই বিজয়ের দিনে স্মরণ বীর মুক্তিযোদ্ধাদের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||আজ ৬ ডিসেম্বর। কুড়িগ্রামবাসীর স্বাধীনতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন—হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীর কবল থেকে মুক্ত হয় কুড়িগ্রাম। পুরো দেশ তখনও চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়, এর মধ্যেই উত্তরের এই জনপদে উড়েছিল স্বাধীন বাংলার পতাকা।দলিল-দস্তাবেজে জানা যায়, ওইদিন বিকেল ৪টার দিকে কে–ওয়ান এফএফ কোম্পানির কমান্ডার বীর প্রতীক আব্দুল হাই সরকারের নেতৃত্বে ৩৩৫ জন মুক্তিযোদ্ধা প্রথম কুড়িগ্রাম শহরে প্রবেশ করেন। শহরে ঢুকে তারা নতুন শহর এলাকায় ওভারহেড পানির ট্যাংকের ওপর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলে চারদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের বার্তা। দীর্ঘ ২৩​০ দিনের দখলদার পাকিস্তানি বাহিনীর অবরোধ ভেঙে আশার আলো দেখতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে পুরো শহর।ইত...
ব্রাকসু নির্বাচন: ডোপ টেস্ট বাতিল চেয়ে আবেদনে নকল স্বাক্ষর, শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ব্রাকসু নির্বাচন: ডোপ টেস্ট বাতিল চেয়ে আবেদনে নকল স্বাক্ষর, শিক্ষার্থীদের ক্ষোভ

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা বাতিলের দাবি জানিয়ে আবেদন করেছেন কয়েকজন সম্ভাব্য প্রার্থী।তবে আবেদনে ২২ জনের মধ্যে আশিকুর রহমান, শামসুর রহমান সুমন, আরমান হোসেন ও রহমত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান—তারা ওই আবেদনে স্বাক্ষর করেননি। এমনকি আবেদনে চারজনের নামেও গরমিল পাওয়া গেছে।তারা জানান, এ ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি। তারা কেউ স্বাক্ষর করেনি। আবেদন করা বাকিরা হলেন- নয়ন মিয়া, মাইদুল ইসলাম, মেহেমুদ, সোহাগ, রতন মিয়া, ইল্লাল, সোলাইমান, মেহেদী, বায়জিদ শিকদার, ইমরান খান, মুয়াজ, বাইজিদ রশিদ, শিবলি সাদিক, রবিউল ইসলাম নেজাজ, মুশকিকুর, বাইজিদ বোস্তামী ও রাব্বি হাসান।আবেদনে স্বাক্ষর করা মুয়াজ জানান, এত কম সময়ে ডোপ টেস্ট করা এবং টাকা জোগাড় করার...
ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হলো ‘পঞ্চকবি’র সঙ্গীত সন্ধ্যা’
বিনোদন, রাজধানী, সর্বশেষ

ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হলো ‘পঞ্চকবি’র সঙ্গীত সন্ধ্যা’

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||বাংলা সাহিত্যের অন্যতম পাঁচ জন কবি যাঁরা বাংলা সাহিত্যে তথা বাংলা গানে গানের ভান্ডারকে করেছেন সমৃদ্ধ ও অনন্য। যে পাঁচজন কবির লিখা গানকে আমারা পঞ্চকবি'র গান বলি তাঁরা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় , রজনীকান্ত সেন ও অতুল প্রশাদ সেন।তাঁদের মধ্যে সবচেয়ে স্বল্প সময়ে সর্বাধিক গান লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গানের প্রতিটি ঘরানায় কলম ধরেছেন তিনি, বিশেষত অসাম্প্রদায়িক চেতনা তাঁর গানে বিশেষভাবে প্রতিয়মান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ তাঁদের গানও বাংলা গানের ভান্ডারে বিশেষভাবে সমাদৃত।শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পী নাসরিন আক্তার-এর উদ্যোগে কিছু নিবেদিত প্রাণ শিল্পীর সামগ্রিক প্রচেষ্টায় ও শিল্পী পীযূষ বড়ুয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ধানমন্ডি ক্লাবের ভিআ...
মানিকগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন ঘিরে অসন্তোষ; রাস্তা অবরোধ ও মশাল মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন ঘিরে অসন্তোষ; রাস্তা অবরোধ ও মশাল মিছিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-১ আসনে এ এস এ জিন্নাহকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন পুত্র বাবলু সমর্থকরা। সম্প্রতি আয়োজিত এই মিছিলের কারণে রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। এতে মানুষ ভোগান্তিতে পড়ে।অবরোধকারীরা বলেন, জিন্নাহ হলো একজন চাঁদাবাজ, ও বালু খেকো। তার দুর্নীতির কোনো অভাব নাই এবং সে আওয়ামীলীগের সাবেক এমপি দুর্জয়ের আত্মীয়। এজন্য আমরা তার মনোনয়ন প্রত্যাখ্যান করি। অবিলম্বে এরকম একজন দুর্নীতিবাজের মনোনয়ন বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রার্থী করার দাবি জানান অবরোধকারীরা।...
কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কুরআন খতম
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কুরআন খতম

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল, কুরআন খতম ও সদকা আদায়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শহরের সর্দার পাড়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পারিবারিক বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আশপাশের মাদরাসা–এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।সকালে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পরে সদকা হিসেবে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করা হয়। কর্মসূচিতে রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভি, আরিফুর রহমান তুষারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেন, “বহু বাধা-বিপত্তি ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া সব সময় দেশের মানুষের কল্যাণে নিবেদিত থেকেছেন। তাঁর অসুস্থতায় শু...
দায়িত্ব পেলে জামায়াত একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে: মাওলানা আজাদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দায়িত্ব পেলে জামায়াত একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে: মাওলানা আজাদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তার দাবি, জবাবদিহিতা নিশ্চিত হলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্য দূর হবে।শুক্রবার (৫ ডিসেম্বর) পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। হরিদাসকাটি ফুটবল মাঠ, মোড়লপাড়া, ঋষিপাড়া ও ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা শোনেন।মাওলানা আজাদ বলেন, জনগণের কল্যাণ, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন এবং অবকাঠামো সমৃদ্ধ একটি নিরাপদ এলাকা গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।গণসংযোগ কর্মসূচিতে ...
বিএনপি–জামায়াত মনোনয়ন দিল খুলনা-১ এ, কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ নন্দী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি–জামায়াত মনোনয়ন দিল খুলনা-১ এ, কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ নন্দী

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে অবশেষে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে আমীর এজাজ খানের নাম ঘোষণা করেন। যদিও এ আসনে বিএনপির আরও এক মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল।অন্যদিকে, জামায়াতে ইসলামী এ আসনে বড় চমক দেখিয়েছে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী পরিবর্তন করে দলটির হিন্দু শাখা ‘জামায়াত ইসলাম সনাতনী’-এর সভাপতি কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন। এর আগে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এক কর্মী সমাবেশে তার নাম ঘোষণা করেন।দলটির ইতিহাসে এবারই প্রথম সংখ্যালঘু সম্প্রদা...