ধুবিল ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জাব্বার আকন্দের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাংবাদিক সুলতান মাহমুদের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব রাহিদ মান্নান লেনিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ...










