প্রশাসনকে দুর্বল মনে করলে ভুল করবেন : জেলা প্রশাসক আমিনুল ইসলাম
|| আল আমিন হোসেন | প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“আপনারা যদি মনে করেন এখন প্রশাসন দুর্বল হয়ে গেছে, যা খুশি তাই করা যাবে—তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা।” এমন কড়া বার্তা দিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় এবার আরও কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন বা বড় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনের ...










