নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় উদ্যোক্তাদের দায়িত্বশীল হতে হবে: ফয়েজ আহমদ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নিশ্চিন্তভাবে ব্যবহারযোগ্য নাগরিক সেবা নিশ্চিত করতে উদ্যোক্তাদের ভূমিকার ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য উদ্যোক্তাদের কাছে এক ধরনের আমানত। এই তথ্য সুরক্ষিত ও সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং সময় ও শ্রম সাশ্রয়ের লক্ষ্যেই সরকার ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই জায়গা থেকে একাধিক সরকারি সেবা পাওয়ার সুযোগ তৈরি...










