Sunday, October 18

সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটিতে জমকালো নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটিতে জমকালো নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। জমকালো এ নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। রং-বেরঙয়ের বেলুন-ফেস্টুনে সাজানো হয় অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান নবাগত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যত পেশাগত জীবনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ত...
দুরারোগ্য রোগী বিএনপি নেতা মনিরের শয্যা পাশে নগর বিএনপির সভাপতি এ্যাড. মনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দুরারোগ্য রোগী বিএনপি নেতা মনিরের শয্যা পাশে নগর বিএনপির সভাপতি এ্যাড. মনা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা নগরীর ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান মনির দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার (২২ জুন) সকালে গুরুত্বর অসুস্থ মনিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসভবনে ছুটে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা।এ সময় তিনি মনিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে পরিবারের সদস্যদের সাথে তার চিকিৎসা নিয়ে আলাপ করেন। তিনি ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান মনির রোগমুক্তি কামনা করেন।এ সময় তার সঙ্গে ছিলেন, খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য কাজী সান্টু, খুলনা মহানগর বিএনপি’র মিডিয়া সেলের সদস্য মতি প্রমুখ।...
তানযীমুল উম্মাহর আলিম পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

তানযীমুল উম্মাহর আলিম পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান

|| মির্জা নাদিম | গাজীপুর ||তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) উত্তরায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুিষ্ঠানে শিক্ষার্থীদেরকে পরিশুদ্ধ নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে দ্বীনি নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর অধ্যক্ষ ও প্রখ্যাত আলেম ড. হিফজুর রহমান বলেন, “আলিম শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি খালিস নৈতিকতা ধারণ করে সমাজে আলোর দিশারী হয়ে উঠতে হবে।” তিনি বলেন, ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক ও বাস্তবমুখী জ্ঞানচর্চার সমন্বয়ই আজকের প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ৪ নম...
ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় আলিম পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানটির কেন্দ্রীয় মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ শাখায় ১২২ জন এবং বিজ্ঞান শাখায় ১৭ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের পরীক্ষার প্রস্তুতি ও মানসিক আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণসহ দোয়া মাহফিল আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা মনজুরুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ মহসিন কবিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।অধ্যক্ষ প্রফেসর মোঃ ওব...
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলী বেলকুচির ইউএনও আফিয়া
সর্বশেষ, সারাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলী বেলকুচির ইউএনও আফিয়া

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন পেয়েছেন বেলকুচি   উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। তাঁকে ঢাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী করা হয়েছে।বুধবার (১৮ জুন)  মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।৩৪ তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এই কর্মকর্তা ২০২৩ সালের ১৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এই সময়ে তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন।বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া বলেন, গত ১৮ জুন এক প্রজ্ঞাপনে আমাকে পদায়ন করা হয়েছে। আমার নতুন কর...
খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ গতকাল রাত ১.৩০ ঘটিকা হতে ভোর ৫ ঘটিকা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ১) সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), পিতা-বাবুল মোল্লা, সাং তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ২) তৌহিদুর রহমান (৪২), পিতা-মৃত শেখ হাবিবুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ৩) আরিফ হোসেন (৩১), পিতা-শফিকুল ইসলাম মোল্লা, সাং-তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলন এবং ৪) তাসফিকুর রহমান (১৯), পিতা-তৌহিদুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়।স্থানীয়রা ও আইন শৃংঙ্খলা বাহিনী সূত্র জানায়, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই ব...
মৎস্যচাষ উন্নয়ন কর্মসূচি (এআইপি) এবং টেকসই তৃতীয় পক্ষের সার্টিফিকেশন (টিপিসি) বিষয়ক সচেতনতা কর্মশালা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মৎস্যচাষ উন্নয়ন কর্মসূচি (এআইপি) এবং টেকসই তৃতীয় পক্ষের সার্টিফিকেশন (টিপিসি) বিষয়ক সচেতনতা কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||কক্সবাজারে "মৎস্যচাষ উন্নয়ন কর্মসূচি (এআইপি) এবং টেকসই তৃতীয় পক্ষের সার্টিফিকেশন (টিপিসি) এর মাধ্যমে জলবায়ু সহিষ্ণু মৎস্য উন্নয়ন" শীর্ষক এক সচেতনতা কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জুন) কক্সবাজারের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার এর সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)-এর যৌথ আয়োজনে ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতাবাংলাদেশের অর্থনীতিতে মৎস্য ও মৎস্যচাষ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাত জাতীয় জিডিপিতে ২.৪৩% অবদান রাখে, মোট জনগোষ্ঠীর ৬০% এর প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করে এবং প্রায় ১২% শ্রমশক্তিকে কর্মসংস্থান প্রদান করে। এছাড়াও, এই খাত ...
সলঙ্গায় খেলোয়াড়দের মাঝে জামায়াতের ফুটবল বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় খেলোয়াড়দের মাঝে জামায়াতের ফুটবল বিতরণ

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে প্রতিদিন বিকেল হলেই দেখা মেলে ফুটবল প্রেমিদের। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে ভীর থাকে উৎসুক জনতার। শনিবার (২১ জুন) বিকেলে থানা মাঠের ফুটবল খেলোয়াড়দের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার আওতাধীন সলঙ্গা সদর শাখায় যুববিভাগের উদ্যাগে ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর মো: রাশেদুল ইসলাম শহিদ, থানা আইটি বিভাগের সেক্রেটারী মো: নাঈম হাসান হৃদয়, ২নং ওয়ার্ড সেক্রেটারী মো: শাহাদাৎ হোসেন, ৪নং ওয়ার্ড সেক্রেটারী মো: ফরিদুল ইসলাম সহ আরো বিভিন্ন স্তরের দ্বায়িত্বশীলবৃন্দ।...
খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক মামুন রেজার মরদেহে শেষ শ্রদ্ধা
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক মামুন রেজার মরদেহে শেষ শ্রদ্ধা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শুক্রবার (২০ জুন) রাতে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মামুন রেজার মরদেহ প্রেসক্লাব চত্বরে আনা হয়। সেখানে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জ ও আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।শ্রদ্ধানিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সভাপতি গৌরাঙ্গ নন্দী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সভাপতি এবং খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরই...
স্বাধীন মানচিত্র আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেটা আপনারা চিবিয়ে খেয়েছেন: হান্নান মাসুদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

স্বাধীন মানচিত্র আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেটা আপনারা চিবিয়ে খেয়েছেন: হান্নান মাসুদ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন মানচিত্র আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেটা আপনারা চিবিয়ে খেয়েছেন,সেই পতাকাকে নোংরা করেছেন। আজকে অনেক বড় দলের নেতারা বলেন, অমুক দলকে মুতে দিলে ভেসে যাবে।কিন্তু ১৬ বছর কি করছেন? যদি পারতেন তাহলে আমাদের ২০০০ ছাত্র ভাইদের জীবন দিতে হতো না। আর আমরা এই মঞ্চে এসে ভাষণ দিতাম না। আপনারা পারেন নাই বিধায় আমরা এখানে ভাষণ দিতে এসেছি।তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করায়ত্ব করে রাখা হয়েছে। আরও একবার জোর যার মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। মনে রাখবেন এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে। শনিবার (২১ জুন) ...