লিডিং ইউনিভার্সিটিতে পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শব-ই-মিরাজের শিক্ষায় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্বীর্যের সাথে পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ "আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মিরাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে বৈষম্যহীনভাবে। সমাজে আইনের শাসন নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা...










