খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতার মৃত্যু
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশায় থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মৌমিতা হালদার (২৬) নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তরুণ হালদারের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌমিতা তার বাবার সঙ্গে রিকশায় করে ডাকবাংলা মোড় থেকে বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। তার মাথা ও ঘাড়ে আঘাত লাগে।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প...










