Monday, October 5

সর্বশেষ

ইবিতে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ’ নীতিমালা উন্মোচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ’ নীতিমালা উন্মোচন

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎‎বাংলাদেশের সংবিধানে বর্ণিত ধর্ম, বর্ণ, বয়স, পেশা ও লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ নীতিমালা-২০২৬’ প্রণয়ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।‎‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান আনুষ্ঠানিকভাবে নীতিমালার পুস্তিকার মোড়ক উন্মোচন করেন। হাইকোর্টের নির্দেশনা ও নীতিমালার আলোকে প্রণীত এ নীতিমালা গত ৩০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় অনুমোদন লাভ করে।‎‎নীতিমালার মূল উদ্দেশ্য হলো যৌন হয়রানি ও নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য নিরাপদ ও সহজ অভিযোগ দাখিলের ব্যবস্থা নিশ্চিত করা, দ্রুত ও কার্যকর প্রতিকার প্রদান, অপরাধীদের উপযুক্...
ইরানের নতুন কৌশল: হরমুজের পর এবার বাব আল-মান্দেব প্রণালিও বন্ধের ইঙ্গিত
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের নতুন কৌশল: হরমুজের পর এবার বাব আল-মান্দেব প্রণালিও বন্ধের ইঙ্গিত

||আন্তর্জাতিক ডেস্ক ||পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর, এবার লোহিত সাগরের প্রবেশপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালিকেও নিজেদের কৌশলগত চাপের অংশ হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রয়োজন হলে ইয়েমেনের মিত্র হুতি গোষ্ঠীর মাধ্যমে এই আন্তর্জাতিক জলপথেও জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।বিশ্লেষকদের মতে, ইরানের এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যকে নতুন করে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা আরও তীব্র রূপ নেবে।পর্যবেক্ষকরা বলছেন, একদিকে ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে সামরিক তৎপরতা জোরদার করছে, অন্যদিকে ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এর পাল্টা জবাব হিসেবেই তেহরান সংঘাতের পরিধি বিস্তৃতির কৌশল নিয়েছে। মূলত পারস্য উপসাগরে...
দেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

দেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশকে আরো সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন তিনি।বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ছোট্ট বন্ধুরা, ত...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দরে পুনরায় কঠোর নৌ অবরোধ আরোপ করায় এবং এর জবাবে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোয় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে।আজ বুধবার (১৫ জুলাই) সকালে বাজার খোলার পর থেকেই অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৬ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়িয়েছে ৮৬ দশমিক ১৯ ডলারে।অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের তেলের মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দামও উল্...
আলোচনায় না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক, সর্বশেষ

আলোচনায় না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে তেহরান আলোচনার টেবিলে না ফিরলে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু ও জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন আলোচকরা ইতোমধ্যে ইরানকে চুক্তি করার অথবা সবকিছু হারানোর বার্তা দিয়েছেন।এদিকে হরমুজ প্রণালিতে সব ধরনের কার্গো পরিবহনের ওপর আগে ঘোষিত ২০ শতাংশ ফি আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। উপসাগরীয় নেতাদের অনুরোধে এই পরিকল্পনা পরিবর্তন করে এর পরিবর্তে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ‘বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি’ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, যা যুক্তরাষ্ট্...
জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ পাস
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ পাস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে আগে প্রণীত ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে, যা কার্যকর হয়নি।মঙ্গলবার (১৪ জুলাই ) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ সরকারি গেজেটে প্রকাশিত হলেও তা কখনো বাস্তবায়ন করা হয়নি।বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি চলমান থাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।নতুন আইনের আওতায় প্রতিষ্ঠিত হতে যাওয়া বগুড়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্র...
দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সর্তক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সর্তক সংকেত

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আজ বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।...
বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের উত্থান এবং আমাদের স্বাস্থ্যসেবা
অভিমত, সর্বশেষ, স্বাস্থ্য

বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের উত্থান এবং আমাদের স্বাস্থ্যসেবা

প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীবর্তমানে কেবল বিভাগীয় শহরই নয়, জেলা এবং উপজেলা পর্যায়েও আলিশান নিজস্ব ভবনে কিংবা ভাড়া বাসায় ব্যাঙের ছাতার মতো শত শত ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টার গড়ে উঠেছে। হাতেগোনা দু-চারটি প্রতিষ্ঠান ছাড়া এদের অধিকাংশেরই নিজস্ব কোনো স্থায়ী চিকিৎসক নেই। প্রকৃতপক্ষে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের ওপর ভর করেই এসব বেসরকারি প্রতিষ্ঠান টিকে রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে যথাযথ নজরদারি এবং চিকিৎসকদের নির্ধারিত সময় পর্যন্ত কর্মস্থলে অবস্থান নিশ্চিতকরণে কর্তৃপক্ষের সঠিক তদারকি না থাকায় এই সুযোগটি তৈরি হচ্ছে। ফলে অধিকাংশ চিকিৎসকই এসব প্রাইভেট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ হিসেবে দেদারসে প্র্যাকটিস করে যাচ্ছেন।সরকারি চাকরিজীবী হিসেবে চিকিৎসকদের বিধি মোতাবেক ২৪ ঘণ্টাই অন-ডিউটিতে থাকার কথা। কোনো আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে একই সাথে অন্য কোনো চাকরি করার সুযোগ তাদের নেই। ...
হরমুজ প্রণালি নিয়ে চুক্তি বাতিল করল ইরান, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা
আন্তর্জাতিক, সর্বশেষ

হরমুজ প্রণালি নিয়ে চুক্তি বাতিল করল ইরান, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

|| আন্তর্জাতিক ডেস্ক ||হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের নতুন নৌ-অবরোধের জেরে গত মাসে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও একটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা আর এই চুক্তির কোনো শর্ত মানতে বাধ্য নন। তাদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র শুধু চুক্তি লঙ্ঘনই করেনি, বরং ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ দিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যেকোনো মূল্যে হরমুজ প্রণালির ওপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ রাখবেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে ওমানের অংশসহ পুরো প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়ে তারা স্পষ্ট করেছে যে, যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো ...
ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
খেলাধুলা, সর্বশেষ

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

|| স্পোর্টস ডেস্ক ||ফরাসিদের জাতীয় উৎসবের দিন ‘বাস্তিল ডে’-তে মাঠ থেকে কাঁদিয়ে বিদায় করে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে টিকিট কাটলো স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের হাই-ভোল্টেজ লড়াইয়ে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে লা রোহারা।পুরো ম্যাচ জুড়ে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে এবং মাঝমাঠের অবিশ্বাস্য আধিপত্যের ওপর ভর করে লুইস দে লা ফুয়েন্তের দল ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে, স্প্যানিশ ডিফেন্স ও মিডফিল্ডের জালের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে।ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই দুই দল মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করলেও ২২তম মিনিটে চরম নাটকীয়তার সৃষ্টি হয়। ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে নিজের বক্সে স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামালকে আটকাতে গিয়ে অসাবধানতাবশত অনিচ্ছাকৃত ফাউল করে ...