Monday, October 5

সর্বশেষ

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যমুনা নদীতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ১৮০টি চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলার যমুনা নদীবেষ্টিত চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানে নদী থেকে ১৮০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।এ সময় বাংলাদেশ পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্ম...
রাজশাহীতে ইআবির সেমিনার ও জুলাই শহীদদের স্মরণে দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে ইআবির সেমিনার ও জুলাই শহীদদের স্মরণে দোয়া

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে "মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ" শীর্ষক সেমিনার এবং জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদরাসা শিক্ষা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষাকে আরও গবেষণামুখী, প্রযুক্তিনির্...
তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক (ভোলা) ||ভোলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার।শুক্রবার (১৭ জুলাই) সকালে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চরমোজাম্মেল চরের বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হচ্ছে। দাবি করা টাকা না দিলে জমিতে চাষাবাদে বাধা, উচ্ছেদের হুমকি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাধারণ কৃষকদের।পাওয়ার টিলারে আহত কৃষাণী শাহানুর বেগমসংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের নিয়ন্ত্রণাধীন প্রায় ৮০ বাট জমি রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ৩০টি পরিবারের কাছে চাঁদা দাবি করে টাকা না পেয়ে তাদের জমিতে চাষাবাদ বন্ধ করে দেন।ভুক্তভোগীদের অভিযোগ...
ইবি জমিয়তে তালাবার নতুন কমিটি: সভাপতি শামীম, সম্পাদক আরিফ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি জমিয়তে তালাবার নতুন কমিটি: সভাপতি শামীম, সম্পাদক আরিফ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম সভাপতি এবং একই বিভাগের খন্দকার মোঃ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে ইবি শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল অধিবেশনটি অনুষ্ঠিত হয়।মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় উক্ত অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা সাইফুল ইসলাম সায়েম নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য বলেন।সাবেক নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত ইবি সভাপতি ও সাধারণ সম্পাদককাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার মাসিক বৈঠক ও মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার মাসিক বৈঠক ও মতবিনিময়

|| এস এম শামীম | কুষ্টিয়া প্রতিনিধি ||ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে কুষ্টিয়া জেলা শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আমীর আতিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত হয়ে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহুরুল ইসলাম।সভায় কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের পথচলাকে বেগবান করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলাকে ইসলামী আদর্শে উজ্জ...
ধর্ষণ চেষ্টার অভিযোগে মির্জাগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ধর্ষণ চেষ্টার অভিযোগে মির্জাগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজের কথা বলে নিজ বসত ঘরে নিয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক জামায়াত নেতার নাম মো. মোস্তাফিজুর রহমান মাহাবুবব (৪৫)। তিনি মাধবখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। বাড়ির পাশে তার একটি ফার্মেসির দোকান রয়েছে। পেশায় একজন পল্লী চিকিৎসক।বিষয়টির নিশ্চিত করেছেন মাধবখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহসিন হাওলাদার।নারীর অভিযোগ জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান তার (নারীর) ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঘরে এনে তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, না...
লোহাগাড়ার ক্রীড়া উন্নয়নে কাজের প্রত্যয়, কোষাধ্যক্ষ হলেন শহীদুল ইসলাম শহীদ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ার ক্রীড়া উন্নয়নে কাজের প্রত্যয়, কোষাধ্যক্ষ হলেন শহীদুল ইসলাম শহীদ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়োজিদ-বিন-আখন্দ পদাধিকারবলে সভাপতি এবং ক্রীড়া সংগঠক এস. এম. চিশতিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।গত ৭ জুলাই ইউএনও মো. বায়োজিদ-বিন-আখন্দ স্বাক্ষরিত আদেশে এ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও তরুণ সংগঠক শহীদুল ইসলাম শহীদকে কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকায় তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে ক্রীড়াঙ্গনের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে শহীদুল ইসলাম শহীদ বলেন, "লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। নতুন প্রজন্ম...
নাগেশ্বরীতে পৌরসভার ৪টি গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পৌরসভার ৪টি গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় চারটি গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নমূলক কাজগুলোর উদ্বোধন করা হয়।পৌরসভার ১নং ওয়ার্ডের গিরারপাড় থেকে গুন্ডিরচর, কাঞ্চুর মোড় থেকে পিরবাড়ী, ৫নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সরণি গেট থেকে হাসপাতাল এবং ৭নং ওয়ার্ডের কাছারী পাড়াডাঙ্গা হাশেম সরদারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাগুলো পাকাকরণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসায়েন কায়কোবাদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন।রাস্তাগুলোর নির্মাণকাজ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আ...
বকশীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, জুলাই শহীদ পরিবারের সদস্য আক্তার হোসেন, জুলাই আন্দোলনে আহত শহিদুল ইসলাম সানি ও মনজুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রা...
বেলকুচিতে শ্রদ্ধা ও স্মরণে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শ্রদ্ধা ও স্মরণে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান। তিনি তাঁর বক্তব্যে শহিদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশ গঠনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস, এম গোলাম রেজা এবং বেলকুচি থানার অফিসার ইন-চার্জ (ওসি) জনাব মোঃ জহুরুল ইসলাম।বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদে...