বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড
|| স্পোর্টস ডেস্ক ||আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই বাদ পড়ল বাংলাদেশ। দীর্ঘ নাটকীয়তা ও দেন-দরবারের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।ঘটনার সূত্রপাত গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড পরিচালকদের এক ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে। সেখানে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ও ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়টি। ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে টুর্নামেন্টে থাকতে হলে নির্ধারিত ভেন্যু ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল বেছে নেবে আইসিসি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে...










