Sunday, October 18

সর্বশেষ

‎নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে সলিডারিটির সংলাপ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে সলিডারিটির সংলাপ অনুষ্ঠিত

‎||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে গণ জবাবদিহিতা বিষয়ে সলিডারিটি ওয়াই মুভিজ প্রজেক্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলা হলরুমে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতা সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি-সিডা-এর অর্থায়নে সলিডারিটির সভাপতি এ্যাড. উর্মিলা চক্রবর্তীর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।‎এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, উপ পরিচালক আলেয়া বেগম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্য, প্রভাষক শাহানা আক্তার বানু, সলিডারিটি ওয়াই মুভিজ প্রজেক্ট কর্মকর্তা পবিত্র রায়, প্রভাষক সাহানা আক্তার বানু ছু...
বদলগাছীতে তিনব্যাপি জাতীয় ফলমেলার উদ্বোধন
কৃষি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে তিনব্যাপি জাতীয় ফলমেলার উদ্বোধন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে তিনব্যাপি জাতীয় ফলমেলার উদ্বোধন করা হয়েছে।"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই " এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় বদলগাছী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ আতিয়া খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক সাগর।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক আশিক হোসেন, সদস্য এ,বি,এস রত...
খুলনায় ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর যায়নবাদী ইসরাইলের কাপুরুষোচিত ও বর্বরোচিত চলমান যুদ্ধ ও ইরানের পারমানবিক কেন্দ্রের উপর আমেরিকার সরাসরি হামলার প্রতিবাদে এবং ইসলামী ইরানের সাথে একাত্মতা এবং সংহতি প্রকাশের উদ্দেশ্যে খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৩ জুন) নগরীর পিকচারপ্যালেস মোড়ে আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ও জামিয়্যাতে মুহিব্বীনে আহ্লে বাইত-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।মাববন্ধনে বক্তারা বলেন, আজ ইরান এক অন্যায় হামলার শিকার হলেও মূল লক্ষ্য গোটা মুসলিম উম্মাহ। এই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য ও সংহতি। মতের ভিন্নতা থাকলেও হৃদয়ে ভালোবাসা থাকতে হবে। বিভক্তি নয়, ঐক্য হোক আমাদের শক্তি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, “ইরান আজ এক অন...
সবজি চাষে সফল সিরাজগঞ্জের কৃষক আব্দুল মুন্নাফ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সবজি চাষে সফল সিরাজগঞ্জের কৃষক আব্দুল মুন্নাফ

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে কৃষক আব্দুল মুন্নাফ নিজেকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমন সময় তাঁকে অর্থনৈতিক ও কারিগরী সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশের স্বনামধন্য টেকসই ও মজবুত বেসরকারি প্রতিষ্ঠান আশা নিমগাছি ব্রাঞ্চ। আব্দুল মুন্নাফ বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে আশা কর্তৃক পরিচালিত এস এম এপি ঋণ ৪০ হাজার টাকা গ্রহণ করে প্রথমে বাণিজ্যিকভাবে সবজি চাষে সফলতা অর্জন করেন। এরপর পুনরায় তিনি ৮০ হাজার টাকা ঋণ গ্রহন করে সাড়ে তিন বিঘা জমিতে শসা পটল করোলা ঝিঙ্গা চিচিঙ্গা লাউ চাষে জমিতে পলিমার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন।আজ সোমবার (২৩ জুন) সকালে মুন্নাফের কৃষি/সবজি বাগানে গেলেই জমিতে সারি সারি সবজির গাছ সবুজ বাগানে সেজেছে...
কেসিসি’র সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভা
সর্বশেষ, সারাদেশ

কেসিসি’র সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।সভায় খুলনাকে আরো পরিকল্পিত পরিবেশবান্ধব বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তুলতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে গণমানুষের ন্যায়সঙ্গত কয়েকটি চাহিদা তুলে ধরা হয় এবং চাহিদাগুলি পূরণে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। চাহিদাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগর এলাকা সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, যানজট নিরসন, নদীবেষ্টিত খুলনাকে ঘিরে শহর রক্ষা বাঁধ ও ওয়াকওয়ে নির্মাণ এবং সৌন্দর্য্য বৃদ্ধি। এছাড়া জিয়া হলের স্থলে বহুমাত্রিক দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ, বাংলা...
ইউআইটিএস ও ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান কার্লোসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস ও ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান কার্লোসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||আন্তর্জাতিক শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান কার্লোস (ইউএসসি)-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ২০২৫ সালের ১৯ জুন ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে আয়োজিত অনলাইন স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন হয়।ভার্চুয়াল এই অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব সান কার্লোস-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফাদার ফ্রান্সিসকো অ্যান্তোনিও এসটেপা, এসভিডি, পিএইচডি; ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক অ্যাফেয়ার্স) ফাদার জেসুরাজ অ্যান্থোনিয়াপেন, এসভিডি, পিএইচডি; এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন অফিসের সহকারী পরিচালক কেনেথ ওপোনা, জেডি; এবং কম্পিউটার, ইনফরমেশন ...
যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২য় শ্রেণির শিক্ষার্থী উর্মি
সর্বশেষ, সারাদেশ

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২য় শ্রেণির শিক্ষার্থী উর্মি

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা: উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন।স্থানীয়রা নদীতে জাল ফেলে  খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আজ সোমবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷ নিখো...
বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় অপহরণকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর চক্রের মূল হোতাসহ দুজনকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রবিবার (২২ জুন) দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- রাবেয়া রিয়া ও তাঁর সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব কর্মকর্তা জা...
‎নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎২০২৪-২০২৫ খ্রি. অর্থবছরে খরিপ -২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়- নাগেশ্বরী   উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৭০০ জন প্রান্তিক সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এক বিঘা জমিতে চাষের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।‎‎সোমবার (২৩ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অফিসে উক্ত বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির  আহম্মেদ।‎‎উদ্বোধনের সময় নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহম্মেদ। তিনি বলেন, "সরকার কৃষকের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় ক...
খুলনায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি বুলবুলকে অব্যাহতি ও যুবদল নেতা তৌহিদ বহিস্কার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি বুলবুলকে অব্যাহতি ও যুবদল নেতা তৌহিদ বহিস্কার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগরীর অর্ন্তগত সদর থানার ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দীন মোল্লা (বুলবুল)-কে দায়িত্ব থেকে অব্যাহতি ও ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।রবিবার (২২ জুন) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, সদর থানা বিএনপি'র সভাপতি কে এম হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সুপারিশের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর বিএনপি'র সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন রবিবার রাতে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন।একই সাথে যুবদলের সুপারিশে ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্ক...