
31AugNo Comments
প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করলেন রচনা
রচনা ব্যানার্জির সঙ্গে একাধিক সেলিব্রেটির সম্পর্ক রয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া রচনার অন্দরমহলের কাহিনি জানতে কেই বা না চায়। যদিও রচনা খোলা মনেই সমস্তটা শেয়ার করে থাকেন।মজা করে একবার রচনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়?শাশ্বত চ্যাটার্জীর সঞ্চালনায় এক সাক্ষাৎকারে প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করেছিলেন এ অভিনেত্রী। পর্দায় যিনি দাপুটে হিরো, ব্যক্তিজীবনে তিনি বেজায় ভীতু বলে প্রসেনজিতের বিষয়ে মন্তব্য করেছিলেন।সাক্ষাৎকারে রচনা বলেন, ‘প্রসেনজিতের সঙ্গে তার কনসার্ট করতে সব থেকে বেশি ভয় লাগত। হাতে অনেকটা সময় নিয়ে বের হতেন। আর তার গাড়িতে উঠলে তো রক্ষা নেই। গাড়ি মোটেও ৪০-এর ওপরে উঠবে না। বেশি জোরে গাড়ি চালাতে পছন্দ করেন না। এমনকি তাকে দেখতে যখন বিপুল সংখ্যক দর্শকদের সমাগম ঘটে, তখন তিনি রীতিমতো সেখান থেকে লুকিয়ে থাকেন।’কা...

31AugNo Comments
স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ
রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই দ্বিতীয় টেস্টের শুরুটা করলেন মেহেদি হাসান মিরাজ। আগের টেস্টে শেষদিনে ৪ উইকেট পেয়ে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে নাগালের মধ্যেই আটকে রাখলেন এই অফ-স্পিনার। মিরাজের পাঁচ আর তাসকিন আহমেদের ৩ উইকেটের পর পাকিস্তান থামলো ২৭৪ রানে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভেসে গিয়েছে বৃষ্টিতে। এরপর দ্বিতীয় দিনের প্রথম ওভারে তাসকিনের বুদ্ধিদীপ্ত সেটাপে ফিরেছেন আবদুল্লাহ শফিক। গত ১ বছরে নিজের ৪র্থ ডাকে ফিরেছেন সাজঘরে। এরপরের গল্পটা সাইম আইয়ুব আর শান মাসুদের। পুরো সেশনে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন। উঠেছে ৯৯ রান। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই দলীয় সংগ্রহ এক শ পার করেছিল পাকিস্তান। কিন্তু বাংলাদেশ ফিরেছে এরপরেই। তৃতীয় ওভারে এসেছে প্রথম সাফল্য। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্...

31AugNo Comments
শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিগগির এই সরকারের রূপরেখা প্রকাশ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। প্রাতিষ্ঠানিক, সংবিধান, বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে। এর ভিত্তিতে প্রধান উপদেষ্টা শিগগির রূপরেখা প্রকাশ করবেন।রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনার ওপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। তবে কোনো দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেনি। দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর...

31AugNo Comments
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তিকে ২ বারের বেশি চায় না ৭ ইসলামী দল
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়ে করেছেন সাত ইসলামী দলের নেতারা। মতবিনিময়ে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে পরামর্শ দিয়েছেন তারা।শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৭টি ইসলামী দলের নেতাদের ওই বৈঠক হয়। এর আগে বিকেলে যমুনায় যান ইসলামী দলগুলোর নেতারা।বৈঠক শেষে বেরিয়ে বিকেল চারটার দিকে হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকেন, সেই প্রস্তাব তারা দিয়েছেন। এ ছাড়া একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। নির্বাচন...

31AugNo Comments
কমল জ্বালানি তেলের দাম, রাত থেকে কার্যকর
সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১.২৫ টাকা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে লিটারে ৬ টাকা।শনিবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন করে পুনর্নির্ধারিত/সমন্বয়কৃত দাম শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬.৭৫ টাকা/লিটার হতে ১.২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫.৫০ টাকা/লিটার, কেরোসিন ১০৫.৫০ টাকা/লিটার ও পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা/লিটার থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা/লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা/লিটার থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা/লিটারে পুনর্নির্ধারণ/সমন...

31AugNo Comments
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৫)
|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||‘বখতিয়ার খিলজির পুনরাগমন’শেখ হাসিনা চার দিনের চীন সফর সংক্ষিপ্ত করে ব্যর্থতা মাথায় নিয়ে তৃতীয় দিন ফিরে আসেন। ১৪ জুলাই২০২৪ এক সংবাদ সম্মেলনে তিনি তাচ্ছিল্যের ভঙ্গিতে আন্দোলনরত ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলে ব্যঙ্গ করলেন। এর প্রতিক্রিয়ায় সারাদেশে আন্দোলনের দাবানল দাউ দাউ করে জ্বলে উঠল। ছাত্ররা অভিনব এক শ্লোগান দিল ‘আমি কে তুমি কে রাজাকার রাজাকার’ ‘তিনি কে উনি কে স্বৈরাচার স্বৈরাচার’।বছরের পর বছর ছাত্রলীগের ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো দখলে রেখে চাঁদাবাজি, মাস্তানী আর ছাত্রছাত্রী নিপীড়নের আদিম উৎপাত চালাত। সাধারণ ছাত্ররা সেই জিঞ্জির ভেঙে ছাত্রলীগকে তাড়িয়ে দিল, যা ছিল অবিশ্বাস্য। এ পর্যায়ে সরকার আরো ক্ষিপ্ত হয়ে বিরোধী দলীয় নেতাদের ব্যাপক ধরপাকড় শুরু করল, সর্বত্র কারফিউ জারি করল। ১৬ জুলাই সংহিসতা আরো ছড়িয়ে পড়ল। পুলিশের গুলিতে প্রাণ হারাল ...

31AugNo Comments
বাংলাদেশে বন্যার্তদের জন্য তুরস্কের সহায়তা
বাংলাদেশে বন্যার্তদের জন্য জরুরি সহায়তা দিয়েছে তুরস্কের বিদেশি সাহায্য সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)।তুরস্কের রাষ্ট্রচালিত সংস্থাটি মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে ৫০০ ত্রাণ প্যাকেজ দিয়েছে।তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার কান্ট্রি কো-অর্ডিনেটর সেভকি মের্ট বারিসের কাছ থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।তুরস্কের রাষ্ট্রচালিত সংস্থা টিকা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এর যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে ঢাকা প্রোগ্রাম সমন্বয় অফিস প্রতিষ্ঠার মাধ্যমে। এই অফিসটি মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানে টিকার প্রকল্পগু তত্ত্বাবধান করে।...

31AugNo Comments
ইয়েমেনে প্রবল পাহাড়ি ঢল-বন্যায় নিহত ৮৪, আহত ২৫
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও ২৫ জন। দেশটির সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি গতকাল ৩০ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম-শহরে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে, অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে বহু এলাকার পথ-ঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক।আগস্টের শুরু থেকে আল হুদায়দায় শুরু হয়েছে বন্যা। এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।...

30AugNo Comments
বায়তুল মোকাররমে খতিব নিয়োগ দেওয়ার খবর ভিত্তিহীন : ইফা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।এ সংক্রান্ত খবর ভিত্তিহীন, বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে।শুক্রবার (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের গোচরীভূত হয়েছে। সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ ধরনের কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত বিষয়টি হলো- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি...

