শেষ হাসি হাসছেন কে? ভোটে এগিয়ে ট্রাম্প (২১১), কমলা (১৫৩)
|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ, ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এখন পর্যন্ত প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে, তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ।দ্য নিউইয়র্ক টাইমসের বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে।সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমস এ পূর্বাভাস তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে।এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১১। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫টি ভোট। এর মধ্যে কমলা মোট ভোটের ৪৬.২ শতাংশ এবং ট্রাম্প ৫২.৩ শ...










