Thursday, October 22

সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের নবীনবরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে গুলশান ক্যাম্পাসে "নবীনবরণ-২০২৪" অনুষ্ঠানের আয়োজন কর হয়।নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল একাডেমিক ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, প্রধান উপদেষ্টা; প্রফেসর আবুল কালাম, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন; এবং রেজিস্ট্রার মো: সাকির হোসেন।প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চে অতিথিবৃন্দ।প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির অনুষ্ঠানটির আলোচক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্ন থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের ইতিহাস তুলে ধরেন। তিনি দেশের অর্থন...
সিরাজগঞ্জে শব্দ দূষণ রোধে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ অধিদপ্তরের সচেতনমূলক কর্মসূচি
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সিরাজগঞ্জে শব্দ দূষণ রোধে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ অধিদপ্তরের সচেতনমূলক কর্মসূচি

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের মাঝে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ডা. এম এম আমজাদ হোসেন অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. হোসেন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সপাল ডা. এমদাদুল হক।এসময় বক্তারা শব্দ দূষণ ও তার প্রতিকারে করণীয় সম্পর্কে সাধাণর ছাত্রছাত্রীদের সচেতন করেন। শব্দ কিভাবে দূষণে পরিনত হয় আর আমরা কিভাবে পরিবেশ দূষণ করে আসছি তারই বর্ননা তুলে ধরেন বক্...
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| সৈয়দ ওসমান বিন হাসনাইন | ইবি প্রতিনিধি ||বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র – নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক প্রধান সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থিওলজি এন্ড ই...
ইসলামী ঐক্য আন্দোলনের গাজীপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের গাজীপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন, গাজীপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।জেলা আমীর মাওলানা কেফায়েত উল্লাহ খানের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।ইসলামী ঐক্য আন্দোলনের গাজীপুর জেলা শাখার কাউন্সিলে উপস্থিত কাউন্সিলবৃন্দ।হাফেজ মোঃ লুবানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নিয়মিত আমল পাঠ করেন মোঃ হাসিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা আমীর মাওলানা কেফায়েত উল্লাহ খান। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা বেলাল হোসেন, আলহাজ্ব ফজলুল হক, আলহ...
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক প্রধান বিচারপতি।সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।...
নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন। সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। এর বিকল্প নেই।শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, নির্বাচনের পিচ্ছিল পথ পাড...
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এই প্রাক্তন গর্বিত ছাত্র ও শিক্ষককে সংবর্ধনা দিলো এসোসিয়েশনটি। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় রাজধানীর মিরপুর-১ এর সিটিমহল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফয়েজ এম সিরাজুল হক।নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনামির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও এস.এম মিজানুর রহমান সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবু জাফর খান, ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রাক্তন স...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী : স্বকীয়তায় ফিরিয়ে আনতে কিছু প্রস্তাবনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী : স্বকীয়তায় ফিরিয়ে আনতে কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমিইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা উত্তর প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় রয়েছে একটি ভাঙ্গা গড়ার ইতিহাস। যে ইতিহাস আর কোন বিশ্ববিদ্যালয়ের নেই। এখন তো মেঘ না চাইতেই বৃষ্টি। সংসদের একই অধিবেশনে ছয়টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ।কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মিটিং মিছিল সংগ্রাম আন্দোলন দাবী দাওয়া করেও অপেক্ষা করতে হয়েছে সূদীর্ঘ ৭৫ বছর।শিক্ষা দীক্ষায় মুসলমানগণ যখন একেবারে পিছিয়ে পড়েন, তখন কয়েকজন সম্ভ্রান্ত মুসলিম শিক্ষানুরাগী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। ১৯০৩ সালে ‘নবনূর’ পত্রিকার সম্পাদক সৈয়দ এমদাদ আলী, সৈয়দ আমীর আলী, সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রমুখ মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেন।...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট উদযাপিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট উদযাপিত

|| নিজস্ব প্রতিবেদক ||উদ্ভাবন, প্রযুক্তি এবং সৃজনশীলতার রোমাঞ্চকর সপ্তাহ- প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে "সিএসই ফেস্ট ২০২৪" এর আয়োজন মন মাতানো কনসার্টের মাধ্যমে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) শেষ হয়েছে।সপ্তাহব্যাপী এই উৎসবটি ঘিরে ছিল প্রতিযোগিতা, কর্মশালা এবং গুণীজনের আলোচনার বৈচিত্রপূর্ণ সমাহার।আয়োজনের শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির। ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, সিনিয়র প্রফেসর হাকিকুর রহমান, ইইই ডিপার্টমেন্ট এর হেড প্রফেসর ড. শিহাবুদ্দিন, হেড অব অ্যাডমিশন জনাব জাহিদ হাস...
বেলকুচিতে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||মেয়েদের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করার লক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ইউনিয়নের রাজাপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহন করে রাজাপুর উচ্চবিদ্যালয় বনাম গাছচাপড়ী আলহাজ মজিরুল হক উচ্চবিদ্যালয়।সুইডেন সরকারের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে এই বালিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।প্রকল্প কর্মকর্তা শারমিন আকতারের সঞ্চালনায় ও আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে খেলার মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজা...