Thursday, October 22

সর্বশেষ

আইনজীবী হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আইনজীবী হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসময় শিক্ষার্থীরা সাইফুল হত্যাকে জাতীয় নিরাপত্তা ও বিচার ব্যবস্থার জন্য চরম হুমকি বলে অভিহিত করেন।সমাবেশে বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, আমরা সম্প্রীতি নিয়ে এদেশে বসবাস করতে চাই। কিন্তু একটি পরাজিত শক্তি দিল্লিতে বসে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্ত করছে। আমার ভাই সাইফুলকে চট্টগ্রামের আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জ...
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ড্রীম হলীডে পার্কে বর্ণাঢ্য কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মীর মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা কমিটির সভাপতি কাজী মেহবুব ইয়াসিনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন, মাধবদী মহাবিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন, বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার হোসেন, নিরা...
রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||রায়পুরা উপজেলার দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ সবুজ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা এবং জুলাই মাসে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক শিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার হারুন অর রশিদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কাজল ভূইয়া।প্রভাষক গোষ্টলাল দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ শেখ রাশেদ, মোহাম্...
যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি

|| অর্থনীতি ডেস্ক ||গত ১০ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রায় ৫০.৭৯ শতাংশ বেড়েছে। সেই হিসাবে বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। শতাংশের হিসাবে, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশই আসে দেশটি থেকে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সা) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করা ১০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম এবং প্রথম স্থানে চীন। তবে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত (১০ বছরে) যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিসংখ্যান বলছে, চীনের পোশাক রপ্তানি প্রায় অর্ধেকে কমেছে। অন্যদিকে, ভিয়েতনাম ও বাংলাদেশ তাদের জায়গা দখল করেছে।ওটেক্সার প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত দশ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে পোশাক...
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ তরুণ আটক
আন্তর্জাতিক, সর্বশেষ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ তরুণ আটক

|| আন্তর্জাতিক ডেস্ক ||রাশিয়ার দখলকৃত কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া এক ব্রিটিশ ভাড়াটে সেনাকে আটক করেছেন রুশ সেনারা।রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এবং অন্যান্য গণমাধ্যম ওই ব্রিটিশ নাগরিককে জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে শনাক্ত করেছে।তাস জানিয়েছে, ব্রিটেনের এক ভাড়াটে সেনাকে আটক করা হয়েছে। তিনি তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন। তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।বার্তা পাঠানোর মাধ্যম টেলিগ্রামে রাশিয়াপন্থি একটি চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর পোশাক পরা এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন। পেছন থেকে তার হাত বাঁধা।তিনি জানান, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন এবং তিনি একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছেন। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।ব...
যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলল আজ
জাতীয়, সর্বশেষ

যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলল আজ

|| নিজস্ব প্রতিবেদক ||যমুনা নদীর ওপর নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে আজ। পরীক্ষামূলক চালু হলেও ট্রেনের পূর্ণগতি পেতে আরও সময় লাগবে।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সেতুর পূর্বপাড় টাঙ্গাইলের ভূঞাপুর অংশ থেকে পশ্চিমপাড় সিরাজগঞ্জ অংশে পৌঁছায় এবং অপর একটি ট্রেন পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ে পৌঁছায়। দুটি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে ট্রেন দুটি চালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা।রেল সেতুটির প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, প্রথমে ঘণ্টায় ১০ কিলোমিটার পরে ২০ কিলোমিটার ও শেষে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চলানো হয় সেতু দিয়ে। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। এ সময় প্রকল্পের দেশি ও জাপানি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বুধবারও বিভিন্ন গতিতে সেতু দিয়ে ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সেতুটির আনুষ্...
ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের ঘোষণা
রাজনীতি, সর্বশেষ

ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের ঘোষণা

|| নিউজ ডেস্ক ||ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেয়া হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া হবে। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দল নিয়ে আগামী ১ সপ্তাহ সকল ক্যাম্পাসে গিয়ে ফ্যাসিবাদবিরোধী একতার বার্তা পৌঁছানো হবে।বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘মাইনর’ বা ‘সংখ্যালঘু’ শব্দগুলো ব্যবহার করতে চাই না। তারা আমাদের ভাই। কমিউনিটি অ্যাওয়ারনেস তৈরির জন্য সংখ্যালঘু ভাইদের কাছে যাওয়া ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অনুষদ খোলা : সময়ের একমাত্র চাহিদা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অনুষদ খোলা : সময়ের একমাত্র চাহিদা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে যে কমিশন গঠিত হয় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক শিক্ষা বিভাগ নয় একটি অনুষদের প্রস্তাব করা হয়। কিন্তু ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৫ টাকার ভিউ শেষ সুপারিশকে পাস কাটিয়ে ইসলামিক স্টাডিজ অনুষদকে একটি মাত্র বিভাগ খুলে এদেশের মুসলিম জনতার সাথে বিশ্বাসঘাতকতা করে তৎকালীন বিশ্ববিদ্যালয় কমিশন কর্তৃপক্ষ।ইতিমধ্যে প্রস্তাবনার ১১২ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু কেউই বিষয়টি নিয়ে কখনো আওয়াজ তুলেনি বা দাবী করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারটি বিভাগ নিয়ে শুরু হওয়া আজ পত্র পল্লবীতে আচ্ছাদিত হয়ে ৭গুণ বেড়ে ৭× ১২= ৮৪ টি বিভাগে পরিণত হয়েছে।দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ১% ভাগ কল্যাণে কাজে লাগবে না এমন বেশ কিছু বিভাগ রয়েছে। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ৯০% মুসলিমদের শিক্ষায় স...
অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক
রাজনীতি, সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক

|| নিউজ ডেস্ক ||বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তবে জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না।সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে‌) এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না।তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কমপক্ষে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন। পলাতক স্বৈরাচারের নির্দেশে কমপক্ষে ২ হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। আমাদের সংগঠনের প্রায় ৪০০...
বেলকুচিতে খেলাফত যুব মজলিসের মতবিনিময় সভা
রাজনীতি, সর্বশেষ

বেলকুচিতে খেলাফত যুব মজলিসের মতবিনিময় সভা

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বেলকুচি উপজেলা খেলাফত যুব মজলিসের উপদেষ্টা মাওঃ হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু ইউসুফ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আবু মুসা, আরিফুল ইসলাম, রাসেলসহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সম্পুর্ণ ইসলামী চিন্তাধারায় বিশ্বাসী। পূর্ণাঙ্গ জীবনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংগঠন তার কর্মসূচি পালন করছে৷ ...