তজুমদ্দিনের চাচড়ায় দোকানে হামলা চালিয়ে পিতা-পুত্রকে জখম; হাসপাতালে ভর্তি
|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারের একটি দোকানে হামলা, লুটপাট ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, একই এলাকার ইয়াসিনের ছেলে মান্না, নুরনবীর ছেলে তুহিন, মোতাহারের ছেলে শরীফ, শাহীন, আকবরসহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান মালিক তাজউদ্দিন বাহার ও তার পিতা জয়নাল শিকদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় দোকান থেকে নগদ প্রায় ৩২ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স...










