Sunday, October 18

সর্বশেষ

ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার আইয়ুব হোসেন ও ইবনে সিনা ট্রাস্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম এন্ড হেড অব বিজনেজ ডেভল্পমেন্ট নিয়াজ মাকদুম শিবলী এ চুক্তি পত্রে স্বাক্ষর করেন।চুক্তিতে উল্লেখ করা হয় ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত সকল ডায়াগনস্টিক ও হাসপাতালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী’সহ তাদের উপর নির্ভরশীল বাবা-মা ও স্ত্রী-সন্তানগণ সকল প্যাথলজিক্যাল টেস্ট, পিসিআর টেস্ট এবং রেডিওলজিক্যাল এন্ড ইমেজিং টেস্টে বিশেষ কর্পোরেট আর্থিক ছাড় পাবেন। এছাড়াও ভবিষ্যতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে পরিচালিত সকল মাদরাসার শিক্ষক, ক...
সিরাজগঞ্জে শিক্ষক পরিষদের ঈদ পূর্ণমিলনী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে শিক্ষক পরিষদের ঈদ পূর্ণমিলনী

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ সরকারি কলেজে'র শিক্ষক পরিষদ আয়োজনে আনন্দঘন পরিবেশে "ঈদ পূর্ণমিলনী''-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। এসময় কলেজের শিক্ষক পরিষদ গঠন করা হয়।মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২ টায় অত্র কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে'র অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। এ সময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে'র প্রাক্তন  কৃতি ও মেধাবী ছাত্র সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, কলেজে'র অধ্যক্ষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন এবং তাৎক্ষণিকভাবে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদান করেন।উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে'র অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজে'র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদসহ সকল বিভাগে...
অলিম্পিক ডে-তে অংশ নিল মাদ্রাসা শিক্ষার্থী স্কেটার রাসেল
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

অলিম্পিক ডে-তে অংশ নিল মাদ্রাসা শিক্ষার্থী স্কেটার রাসেল

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানী ঢাকায় অলিম্পিক ডে-তে অংশগ্রহন করেছে মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্কেটার মোঃ রাসেল। আজ মঙ্গলবার (২৪ জুন) সে এতে অংশ নেয়।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আহ্বানে প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয় অলিম্পিক ডে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ার মাধ্যমে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। এ বছরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে "অলিম্পিক ডে রান ২০২৫-এর আয়োজন করা হয় ঢাকায়।এ বর্ণাঢ্য র‍্যালিতে নিয়মিত অংশগ্রহণকারী সংগঠন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এবারও অংশগ্রহণ করে। মোট ৩৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৫ জন স্কেটার এবং ১০ জন কর্মকর্তা ও মেম্বার এই আয়োজনে অংশ নেন।র‍্যালিটি শুরু হয় ভোর সকাল ৬:০০টায় বাংলাদেশ শিশু একাডেমি চত্বর থেকে, এবং শেষ হয় বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্তরের ক্র...
ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

|| নিউজ ডেস্ক ||দেশের কয়েটি বিভাগে ভারী বৃষ্টিসহ অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।বুধবার (২৫ জুন) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ক...
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশেষ কর্মশালা। “সার্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা” প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়ন বিষয়ে এই কর্মশালার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারানুম। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল), কুড়িগ্রাম’। কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক আব্দুল খালেক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।কর্মশালায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা কার...
বেলকুচিতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ৬ দফা দাবিতে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি হয়। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতারা।তাদের অন্য দাবির মধ্যে রয়েছে-পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুনঃনির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা ...
প্রস্তুতি নিয়ে ক্লাস নিলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই প্রাণবন্ত থাকবে: ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রস্তুতি নিয়ে ক্লাস নিলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই প্রাণবন্ত থাকবে: ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ শামসুল আলম বলেন, প্রস্তুতি নিয়ে ক্লাস নিলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই প্রাণবন্ত থাকবে। সোমবার (২৩ জুন ২০২৫) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কামিল মাদরাসার অধ্যক্ষদের নিয়ে পঞ্চম ধাপে “একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫” কর্মশালার সমাপনীতে সনদ বিতরণ পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইআবি ভিসি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ থাকবে চুম্বকের মতো। এতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর প্রভাব পড়বে সামাজিকভাবেও। তাই তিনি সকল অধ্যক্ষ ও শিক্ষকদেরকে যথাযথ প্রস্তুতি ও অধ্যবসায় করে পাঠদান দেওয়ার আহবান জানান।বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড....
নরসিংদীতে হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামী মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ সবুজ ওরফে সেলিম, নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, মো: সবুজ ওরফে সেলিমের বিরদ্ধে ডিএমপি'র ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা এবং পলাশ থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে পলাশ থানা...
‎নাগেশ্বরীতে নানা আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে নানা আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সোমবার (২৩ জুন) উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম আরম্ভ হয়।‎‎কাব কার্নিভাল অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।‎‎এ সময় প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, স্কাউট সম্পাদক-প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফ...
সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪জনের যাবজ্জীবন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪জনের যাবজ্জীবন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৩ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, একই এলাকার সেলিম রেজা, বাদল সেখ, নজরুল ইসলাম এবং সাইদুল ইসলাম খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, মামলার ১৮ আসামির মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। অপর ১৩ জনকে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার অভিযোগপত্রে বলা হয়, নিহত ...