Wednesday, October 21

সর্বশেষ

মেঘ সূর্যের কথন_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মেঘ সূর্যের কথন_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||আমি সূর্যকিযে ঐশ্বর্যছড়াই দিনের আলোআমার আলো ভিন্ন সবাইনাহি থাকে ভালো।মেঘ বলে সূর্য ওহেগ্রীষ্মের দাবদাহেতোমার আলো নাহি চাহে।সূর্য বলে আমি অম্লানআলো ভিন্ন নাহি ত্রাণআমি সবার বড়বৃথা বির্তক ছাড়ো।মেঘ বলে কর বড়াইআমি কিন্তু পানি ঝরাইহেথায় নাহি আলো।তাই বাঁকা ছেড়ে চলো সোজাযার যার জায়গায় সে সে রাজা।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ।...
ভারত থেকে ১১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভারত থেকে ১১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

|| নিউজ ডেস্ক ||ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। আমদানিতে খরচ হবে ১,১৩৭ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।ঢাকা ও দিল্লির মধ্যে সীমান্ত নিয়ে সম্প্রতি উত্তেজনা চলছে। অবশ্য সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ।মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভেতরেই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।রবিবার (১৩ জানুয়ারি) বিপিসি’র পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।প্র...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হামীমের পাশে আইএইউ ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হামীমের পাশে আইএইউ ভিসি

|| নিজস্ব প্রতিবেদক ||আজ থেকে শুরু হয়েছে ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পাস পরীক্ষা, যেখানে দেশের ১৩৭৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন ।ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়ায় ফাজিল স্নাতক (পাস) পরীক্ষার কেন্দ্র পরির্দশনে আসেন। বকশীবাজার আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ছয়টি মাদ্রাসার ১৪৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।পরীক্ষা কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা আলিয়ার শিক্ষার্থী হাবিবুল্লাহ হামীম। রাজধানীর চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে তার পায়ুপথ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়, সে সিএমএইচে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে এসে আলিয়া মাদরাসার অধ্যক্ষের কক্ষে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। ভিসি মহোদয় তার উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক...
বগুড়ায় নতুন ইউএনও-কে যুবঅধিকার পরিষদের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় নতুন ইউএনও-কে যুবঅধিকার পরিষদের শুভেচ্ছা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||নবাগত বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বগুড়া সদর উপজেলা শাখা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় ইউএনও-এর কার্যালয়ে সংগঠনটির সদর উপজেলা শাখার পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান এই শাখার সভাপতি মো: ইসরাফিল আলম ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ।এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক এইচ এ আসলাম সরকার, সদর উপজেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক শিপন মোল্লা, সহ-দপ্তর সম্পাদক অনন্ত হুসাইন নিরব, বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের সদর শাখার সাধারণ সম্পাদক আল হাদিদ, সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্র প্রতিনিধি আফ্রিদি হাসান, যুব সদস্য রবিউল ইসলাম পলাশ, মুসাব্বির আদনান, সাজিদ হাসান প্রমুখ।...
আনাচে-কানাচে শত্রু বিরাজ_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

আনাচে-কানাচে শত্রু বিরাজ_কবিতা

|| মো. নুরুল হুদা ||আনাচে-কানাচে শত্রু ঘোরেবিভেদে পড়ে কেন রই?চুন খেয়ে জিব পুড়েছিভয় লাগে খেতে দই!শত্রু দমনে ঐক্য দরকারভয়-সংকোচ ঝেড়ে নেই,স্বদেশ প্রেমে ব্যাকুল হয়েবিবেধ-বিচ্ছেদ ঝেড়ে দেই।এক দেশ এক জাতিশত্রু তুমি হুঁশিয়ার,ভ্রাতৃত্ব মোদের সীসাঢালাশক্তি মজবুত দুর্নিবার।ভাঙ্গনের সুর যত বাজাওমেলবন্ধনে নেই ঘাটতি,ঐক্যের শক্তি তাড়াবে সবআছে যত অন্যায়-দুর্নীতি।শত্রুর জাল বিছানো মাঠেসুযোগ নেই অবকাশের,বিবাদে সুখ পেলে সবাইকি দোষ দেই আকাশের!লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ৯ জানুয়ারি, ২০২৫ খ্রি.।...
চৌহালীতে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||দশম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির (৪৫) এর বিরুদ্ধে চৌহালি থানায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) রাতে বলাৎকারের শিকার ওই ছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে একমাত্র আসামী করে মামলাটি দায়ের করেছেন। চৌহালি থানার ওসি জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে। অপরদিকে বলাৎকারের শিকার ওই ছাত্র একই গ্রামের বাসিন্দা ও সম্ভুদিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র।অপরদিকে এ ঘটনায় রবিবার (১২ জানুয়ারি) রাতে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে চৌহালি উপজেলা বিএনপির পক্ষ থেকে শোকজ ও ...
বেলকুচিতে বণিক সমিতির নির্বাচন: সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বণিক সমিতির নির্বাচন: সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার প্রাণকেন্দ্র মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।এতে সভাপতি পদে তোফাজ্জল হোসেন (হারিকেন), ৭৩০ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ার চৌধুরী বাবু (ছাতা) ১৯২ ভোট পান।সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী ভূইয়া (চেয়ার) ৫০১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম প্রামানিক পেয়েছেন (গোলাপফুল) ৪১৮ ভোট।সহ-সভাপতি পদে মহর আলী প্রামানিক (দোয়াত কলম) ৩৬৪ ভোটে জয় লাভ করেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম পান (ফ্যান) ২৬০ ভোট।এছাড়া মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির পরিচালক পদে ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৬ জন পরিচা...
সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতি উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতি উদ্বোধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও কার পরিবহন মালিক সমিতি নিবন্ধন পাওয়ায় উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর চালা পলাশ মার্কেটে কার মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।সাবেক মেম্বর এন্তাজ আলী প্রামানিকের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস...
ইউআইইউ’তে আন্তঃ বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট রির্সাচ সিম্পোজিয়াম অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে আন্তঃ বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট রির্সাচ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স’র উদ্যোগে জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে “আন্ডারগ্র্যাজুয়েট রির্সাচ সিম্পোজিয়াম (ইউআরএস) ২০২৪” শীর্ষক গবেষণা প্রতিযোগতার গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআরএস২০২৪ এর কনভেনার এবং ইউআইইউ স্কুল ...
দাবানল বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কানাডা
আন্তর্জাতিক, সর্বশেষ

দাবানল বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কানাডা

|| আন্তর্জাতিক ডেস্ক ||সম্প্রতি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অপরদিকে, মার্কিন স্টেট ক্যালিফোর্নিয়া পুড়ছে দাবানলে। আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি। প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা।দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ।রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন ট্রুডো।উল্লেখ্য, চলমান এই দাবানল প্রশান্ত মহাসাগরীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে যেন তছনছ করে ফেল...