Wednesday, October 21

সর্বশেষ

বগুড়ায় একাধিক মামলার আসামী জিহাদ পিস্তলসহ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় একাধিক মামলার আসামী জিহাদ পিস্তলসহ গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি মোঃ জিহাদ হোসেন (২০) কে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। সে শহরের রহমান নগর এলাকার আব্দুস সালামের পুত্র। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং সাতটি বিভিন্ন সাইজের দেশি অস্ত্র উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, এক সময়ের কিশোর গ্যাং এর সদস্য জিহাদ হাতে অস্ত্র পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে শহরের রহমাননগর এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী ও নীরিহ লোকজনের নিকট থেকে চাঁদাবাজী করতো।পুলিশ সূত্র...
জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন ঢাকা আলিয়ার শিক্ষার্থী মুবারক হুসাইন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন ঢাকা আলিয়ার শিক্ষার্থী মুবারক হুসাইন

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||জিরো অলিম্পিয়াড একটি প্রস্তুতিমূলক প্রোগ্রাম, যা সাধারণত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের গণিত, প্রোগ্রামিং এবং অন্যান্য বিজ্ঞান-সম্পর্কিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। এটি শিক্ষার্থীদের মৌলিক ধারণা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়। জিরো অলিম্পিয়াড প্রাথমিকভাবে জাতীয় বা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়ে থাকে।প্রাথমিক স্তরের প্রস্তুতি, বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি, ইন্টারেক্টিভ শিক্ষাদান অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি। জিরো অলিম্পিয়াড সাধারণত স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়, যারা অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়ে আগ্রহী এবং নতুন ধারণা ও দক্ষতা অর্জন করতে চায়।কোর্সগুলো অনলাইনে বিনামুল্যে নিজের সুবিধামত সময়ে করা যায়। কোর্স সম্পন্ন করার সাথে সাথে জাতিসংঘের এই প্রতিষ...
ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫-এর উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫-এর উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত “ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫” শিরোনামে আন্তঃ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকচেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর) এবং প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুইদিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি ২০২৫) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিআইপিএস (সিএস)। অনুষ্ঠানে স...
দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক, সর্বশেষ

দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড

|| আন্তর্জাতিক ডেস্ক ||দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে এবং ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ইমরানের স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, ‘প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন।’এএফপি প্রতিবেদনে জানায়, রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দি...
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি ফাহিম সেক্রেটারি গালিব
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি ফাহিম সেক্রেটারি গালিব

|| ঢাকা আলিয়া মাদ্রাসা প্রতিনিধি ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ার ছাত্র মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের এই মাদ্রাসা শাখা সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানাত আবদুল্লাহ-এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ রশীদ আহমাদ রায়হান।সম্মেলন শেষে উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়।ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি নির্বাচিত হন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ আজিজুল হক ফাহিম এবং সেক্রেট...
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অভিযানে গেলে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।ইউএনও মাসুদ রানা জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। এসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধূয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং দুজনকে আটক করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পরে স্পিডবোট যোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে ড্রেজ...
নববর্ষের প্রকাশনা উৎসব: জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মহৎ প্রয়াস
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নববর্ষের প্রকাশনা উৎসব: জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মহৎ প্রয়াস

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চারদিনব্যাপী নববর্ষের প্রকাশনা উৎসব। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।উৎসবের মূল উদ্দেশ্য ইসলামী জ্ঞানচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করা। আয়োজনে রয়েছে নববর্ষ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বই, আইসিএস পাবলিকেশনের বিশেষ প্রকাশনা সামগ্রী, ইসলামী সাহিত্য এবং রকমারি শিক্ষামূলক উপকরণ।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক মুখপাত্র জানান, “আমাদের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে জ্ঞানার্জনের আগ্রহ সৃষ্টি করবে এবং ইসলামী সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবে।”উৎসবে অংশগ্রহণকারীরা বলেছেন, “এ ধরনের আয়োজন আমাদের নতুন বছরে জ্ঞানার্জনের প্রতি উৎসাহিত করে। এখানে ইসলামী সাহিত্য থেকে শুরু করে প্রয়োজনীয় নানা...
আওয়ামিলীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে -মেজর হাফিজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামিলীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে -মেজর হাফিজ

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন, ভোলা থেকে ||ভোলা-৩ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামীলীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি তজুমদ্দিনে নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা মানুষগুলোকে চরে একটানা ১৫ বছর শোষণ করেছে। চরের এই উদ্বাস্তু মানুষের ভাগ্যটুকুও তারা পরিবর্তন করতে পারেনি। নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামিলীগ।বুধবার (১৫ জানুয়ারি) তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল ও চরজহিরউদ্দিন সফরকালে জনসভায় চরের খেটে খাওয়া সাধারণ মানুষের উদ্দেশ্যে মেজর হাফিজ এসব কথা বলেন।তিনি আরো বলেন, লাগামহী...
টিউলিপ সিদ্দিক যা লিখেছেন পদত্যাগপত্রে
আন্তর্জাতিক, সর্বশেষ

টিউলিপ সিদ্দিক যা লিখেছেন পদত্যাগপত্রে

|| আন্তর্জাতিক ডেস্ক ||ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ নিজেই এক টুইটে এ তথ্য জানিয়েছেন।টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে।ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বরাবর লিখিত পদত্যাগপত্রে টিউলিপ লিখেন, সাম্প্রতিক সময়ে আপনি (স্টারমার) আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস) লাউরি ম্যাগনাসের কাছে চিঠি (রেফারেল) লিখেছিলেন। সেই চিঠির প্রতিক্রিয়ায় দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খভাবে কাজ ...
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস খালেদা-তারেকসহ সব আসামি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস খালেদা-তারেকসহ সব আসামি

|| নিউজ ডেস্ক ||জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াসহ অভিযুক্ত সবাইকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল ঘোষণা করা হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণ বলেছেন, প্রতিহিংসার বিচার করা হয়েছে।এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালতে চারদিন ধরে চলে রুদ্ধশ্বাস শুনানি হয়। বেগম জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ, দুদক আইনজীবী ...