রবিবার, এপ্রিল ১২

সর্বশেষ

১০ দফা দাবিতে মানিকগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সর্বশেষ, সারাদেশ

১০ দফা দাবিতে মানিকগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

|| নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) ||শিক্ষা, চাকরি ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান বৈষম্য নিরসন এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা।রবিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম কারিগর হওয়া সত্ত্বেও ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিশেষ করে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যার ফলে প্রকৌশল খাতে দিন দিন অসন্তোষ বাড়ছে। আন্দোলনকারীরা ...
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জে ইমাম সম্মেলন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জে ইমাম সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) ||আসন্ন গণভোটের প্রচার জোরদার এবং ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানিকগঞ্জে এক বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা একটি সফল ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোঃ মহসিন মৃধা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রের নীতিনির্ধারণে জনগণের মতামত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের ভূমিকা অত্যন্ত কার্যকরী হতে পারে...
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের গ্র্যান্ড কার্নিভাল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের গ্র্যান্ড কার্নিভাল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশে বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (EEE) লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাব এবং IEEE লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় এই বছরের গ্র্যান্ড কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এবারের কার্নিভ্যালে ইভেন্টের মধ‍্যে ছিল- Line Following Robot, Robo Soccer, Circuit Solving, Project Showcasing এবং Idea Presentation. ইইই কার্নিভ্যাল ২০২৬ এ সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় ইইই গ্র্যান্ড কার্নিভাল ২০২৬ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লিডিং ই...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!

|| নিজস্ব প্রতিবেদক ||জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের হাতে–কলমে পরিচয় করিয়ে দিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্টার অবজারভেশন’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন। গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগ্রত করা এবং মহাবিশ্ব সম্পর্কে কৌতূহলকে আরও গভীর করা।অনুষ্ঠানের প্রথম পর্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হলরুম ৪০১-এ অনুষ্ঠিত হয় অ্যাস্ট্রো টক। এতে জ্যোতির্বিজ্ঞানের নানা দিক তুলে ধরা হয় সহজ ও বোধগম্য ভাষায়। সন্ধ্যা নামতেই বিশ্ববিদ্যালয়ের ছাদে শুরু হয় স্টার অবজারভেশন সেশন। শক্তিশালী টেলিস্কোপে চোখ রেখে শিক্ষার্থীরা দেখেন চাঁদ, গ্রহ ও দূরবর্তী নক্ষত্র—যা অনেকের জন্যই ছিল প্রথম এমন অভিজ্ঞতা।অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ব...
খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে অনেকাংশে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে তোলে বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের আয়োজনে সম্পন্ন হওয়া ‘Gonzo International Presents LU CSE Sports Fest-2026’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য বলেন, সিএসই ডিপার্টমেন্ট লিডিং ইউনিভার্সিটির সবচেয়ে বড় ডিপার্টমেন্ট এবং এই বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও খেলাধুলায়ও দারুণ সাফল্য দেখাচ্ছে। তারা দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে সফলতার সাথে সেবা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। এই ...
নির্বাচনী দায়িত্ব পালনে ৮ বিভাগে ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে পদায়ন
জাতীয়, সর্বশেষ

নির্বাচনী দায়িত্ব পালনে ৮ বিভাগে ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে পদায়ন

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩২ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৮ বিভাগে পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮' এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং 'মোবাইল কোর্ট আইন, ২০০৯' মোতাবেক তাদের নির্দিষ্ট অধিক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়েছে।পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহে ৪ জন করে, বরিশাল ও রংপুরে ৩ জন করে এবং সিলেট বিভাগে ২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ক্ষমতাপ্রাপ্ত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট...
সুন্দর ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদেরকেই দায়িত্ব নিতে হবে: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুন্দর ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদেরকেই দায়িত্ব নিতে হবে: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||সুন্দর ও সঠিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদেরকেই মূল দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য আয়োজিত 'ফাউন্ডেশন ট্রেইনিং প্রোগ্রাম'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য শিক্ষকদের একাডেমিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তবসম্মত শিক্ষা প্রদান এবং তারা যেন কর্মক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা প্রদর্শন করতে পারে, সেভাবে তাদের গড়ে তুলতে হবে। শিক্ষক নিয়োগে ভালো সিজিপিএ-কে গুরুত্ব দেওয়া হলেও একজন সফল শিক্ষক হতে হলে ...
লিডিং ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

জীবনে উন্নতি করতে হলে শৃংখলা ও নিয়ম মেনে চলতে হবে --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আন্ডাগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে স্প্রিং সেমিস্টার ২০২৬ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের নতুন শিক্ষার্...
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই
অভিমত, সর্বশেষ

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই

|| বাপি সাহা ||রাজনীতি ও কূটনীতিতে মতের বিরোধ হতে পারে। কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে রাজনীতি ও কূটনীতির কোনো সম্পর্ক থাকে না। বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে। বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচনী কার্যক্রম চলছে। জাতি ভবিষ্যতের জন্য আশা করে আছে। আমরা যারা সাধারণ জনগণ, আমাদের প্রত্যাশা একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার বাংলাদেশে মানুষের জন্য কাজ করবে। সেটিই আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা খুব বেশি নয়। দুমুঠো ভাত আর নিজের বেঁচে থাকার জন্য যে টুকু প্রয়োজন, সেটুকু হলেই যথেষ্ট। এই আমাদের প্রত্যাশা।বৃদ্ধ বাবা-মা চান, তাঁদের সন্তান যেন তাঁদের পাশে থাকে। পড়াশোনা শেষ করে প্রিয় সন্তান যেন একটি ছোট চাকরি পায়—এটিই তাঁর বাবা-মায়ের প্রত্যাশা। বাংলাদেশে ভোট আর ভাতের জন্য রাজপথে অনেক আন্দোলন হয়েছে। অনেক ফোঁটা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। সুফল কতটুকু পাওয়া গেছে, সেটি নিয়ে এখনও অনেক ...
ভূগর্ভস্থ পানির ওপর অতিনির্ভরতায় বিপন্ন খুলনার সুপেয় পানির ভবিষ্যৎ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ভূগর্ভস্থ পানির ওপর অতিনির্ভরতায় বিপন্ন খুলনার সুপেয় পানির ভবিষ্যৎ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সুন্দরবন থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত খুলনা মহানগরী। প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষের বসবাস এই নগরীতে। উপকূলীয় অবস্থানের কারণে এখানকার স্বাভাবিক পানি লবণাক্ত। ফলে সুপেয় পানির চাহিদা মেটানো খুলনার জন্য দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ।নগরীতে পানির একমাত্র রাষ্ট্রায়ত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান খুলনা ওয়াসা। পানযোগ্য পানির সংকট মোকাবিলায় কয়েক বছর আগে মধুমতী নদীর পানি পরিশোধন করে নগরীতে সরবরাহের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি শেষ হলেও বাস্তবে নগরবাসীর পানির বড় অংশ এখনো আসছে ভূগর্ভ থেকে।চাহিদার তুলনায় উপরিভাগের পানি ব্যবহার কমখুলনা ওয়াসা সূত্রে জানা গেছে, নগরীতে বর্তমানে প্রায় ৭৩ হাজার বসতবাড়ি রয়েছে। প্রতিদিন নগরীর মোট পানির চাহিদা ২০ থেকে ২৪ কোটি লিটার। এর মধ্যে ওয়াসার সংযোগ রয়েছে প্রায় ৪১ হাজার বাড়...